অন্যরকম
____জামান মনির
'ক্ষমা করলে শত্রুকে করবো
কোনো বন্ধুকে নয়',
ভালোবাসলে তোমাকেই বাসবো
কোনো অপ্সরীকে নয়;
বুঝলে আমায় সহজেই পাবে-
শতো চেষ্টায়ও খুঁজলে পাবে'না।
কাঁদলে নদী সৃষ্টি হতে পারে
সে নদীতে নাও ভাসাবো না,
হাসলে পূর্ণিমা চাঁদ যদি ওঠে
জ্যোৎস্নায় ভিজবো সারারাত।
শক্ত করে হাত ধরে টানলে
এক চুলও নড়বো না,
চোখের ইশারায় ডাকলে
ধরা দেবো নিশ্চিত জেনো।
ফুল নিয়ে দাঁড়িয়ে থাকলে
সে পথে হাঁটবো না কস্মিনকালেও,
ভুল করে যদি বলো সরি
তোমার দ্বারে নিত্য কড়া নাড়তে পারি;
ফুলের কাঁটা বহুত বিঁধেছে এই হাতে
এখন আতরের ঘ্রাণেই মুগ্ধ হতে রাজি।
.......................................
আরও পড়ুন :

0 Comments