Subscribe Us

আব্দুল অদুদ চৌধুরী'র ৩টি কবিতা

 

ভাঙবে সাধের পিঞ্জর 

-- আব্দুল অদুদ চৌধুরী


পাখি আমার আঁখি মুদে

ভাঙবে সাধের পিঞ্জর, 

সে কথা মনে হলে

কাঁপে বুকের পাঁজর। 


কিছু দিনের জন্য পাখি

বসত করে দেহে,

পাখিটার হাসি কান্না 

যাই আমরা সহে।


যতই আদর করো তারে

উড়াল দেবে পাখিটা,

এক নিমিষেই ভুলে যাবে

হাজার রকম আদরটা।


পরাণ পাখি হবে পাষাণ 

ডাক আসলে ওপারের,

ভেবে দেখো পাগল মনা

সমাপ্ত হবে জীবনের।


আব্দুল অদুদ বলে মানুষ 

যতই করই চালাকি, 

রাখতে যতই চেষ্টা করো

পাখি দেবে ফাঁকি।

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

সেজদা

--- আব্দুল অদুদ চৌধুরী

সেজদার পাটি ভিজে যদি

দুই নয়নের জলে,

গুনাহ গুলো ঝর্ণা হয়ে

যাবে রে ভাই গলে।


আল্লাহর ভয়ে সেজদা করো

নুয়ে আপন শির,

আয়াত পড়ো শুদ্ধ করে

হৃদয় করে স্থির। 


পীরের মাজারে গিয়ে মানুষ 

সেজদা কেন করো,

আল্লাহর ছাড়া সৃষ্টি জগতে

কেউ নয় বড়ো।


অল্প আমল যথেষ্ট ভাই

শুদ্ধ যদি হয়, 

ইহা নয় কারো কথা

কুরআন হাদিস কয়।


অল্প কাজে আল্লাহ যদি

খুশি হয়ে যান,

তোমার মত কে আর হবে

সেদিন ভাগ্যবান।


যদি আমাদের সব ভালবাসা 

হয় আল্লাহর জন্য, 

ইহকাল আর পরকালে 

হবে তুমি ধন্য।


আব্দুল অদুদ ভেবে বলে

হও যদি নামাজী,

মহান আল্লাহ কবুল করবেন

তোমার সকল আর্জি।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

ঈমানের ফুল

আব্দুল অদুদ চৌধুরী


ঈমানের ওই ফুল ফুটে

মৃত্যুর ডর থাকলে,

তুমি খাঁটি মুমিন হবে

ঈমানের ফল পাকলে।


ঈমানের ফুল তুচ্ছ নয়

সেরা একটি ফুল,

এই ফুল বড় দামী

নাহি তার তুল।


মনের গহীন কাননে ফুল

ফুটে জানি গোপনে,

ওই ফুল ফুটে মনে

রবের নাম স্মরণে। 


মনে যার ভরপুর ঈমান

সে সাহসী রাহবর 

জিহাদে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে

আল্লাহু আকবর। 


ঈমান নিয়ে মরবে যারা

সফল হবে কবরে,

ঈমানের ফুল ফুটে ভাই

ত্যাগ আর সবরে।


ঈমান নিয়ে মর'রে সবাই 

ঈমাব বড় সম্পদ,

ঈমানদারের জীবনে ভরা শুধু

রবের দেওয়া বরকত।


আব্দুল অদুদ রবের কাছে

দু-হাত তুলে চায়,

সদায় তুমি রেখ মোরে

ঈমানের শীতল ছায়ায়।

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺



Post a Comment

0 Comments