বদলে গেছে মন
জুবায়ের আল মাহমুদ
দূর্গম পথের পরে তৃষিত হৃদয়,
মন যেনো নেশাতুর, চোখ চেয়ে রয়।
হেমন্তের শুভ্র মেঘে ভেসে যায় চিল,
মনে পড়ে সুধা নেশা, কপোলের তিল।
মেঘের হাসির মতো নিশিদিন হাসি,
ব্যথিত হৃদয় খানি দুরে যায় ভাসি।
পৃথিবীর ছায়াতলে আজ আমি একা,
ছিড়ে গেছে মায়ার বাঁধন, তবু স্মৃতিমাখা।
সাঁঝের বেলায় বসে বুনি স্বপ্নজাল,
তোমাকে বেসেছি ভাল, জানে মহাকাল।
কবিতার পাতা জুড়ে লেখা সেই নাম,
দেখি তারে স্বপ্নলোকে পেলোনা তো দাম।
সজল আঁখি দুটি, অভিমানী মন,
আসেনা কভু সেই অভিসারি ক্ষণ।
সাঁঝের আকাশে দেখি তারকার মেলা।
কিছু হাসি কিছু গান মনে দেয় দোলা।
বকুল তলায় বসে ভাবি আনমন,
কুড়িয়েছি কতো ফুল, এখন নির্জন।
গাছে লেখা নাম দুটি সেভাবেই আছে,
বদলে গেছে শুধু মন, স্বপ্নগুলো মিছে।
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।
প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে।

0 Comments