বিহঙ্গ বিহারী
____চম্পা রাণী রায়
আকাশ সম পিপাসা অনুভূতির আলিঙ্গন
অচেনা প্রেমে বাধা দুটি মন,
অচেনা কন্ঠে ভেসেছি আমি সুদূরপ্রসারী
বন্ধু তোমার বিহঙ্গ বিহারী।
ছোট ছোট আকুতি প্রেমের ছোঁয়ায়
অন্ত চক্ষুর আড়ালে খুঁজে চলেছি তোমায়
তোমার প্রতীক্ষায় আমি!
বিপন্ন আলোয় আলোকিত মন
বসন্তের হাওয়ায় উতলা নয়ন।
একটা নির্ভেজাল ভালোবাসা
একটা নির্ভরতার জায়গা,
জীবন তো একটাই আমার, জীবন নদীর বাঁকে,
হোক জয় প্রেমের, সুবাসিত আবেশের।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
চিঠি
___চম্পা রাণী রায়।
শীতের সকালের মিষ্টি রোদের পরশ যখন লাগে ঘোচায় অলস সৃষ্টি সুখের উল্লাসে মন জাগে,
তোমায় যখন প্রথম দেখেছি এমনই কোন ক্ষনে
পলক লেগেছে, মনের গহীনে স্বপ্ন তাহার কোনে।
হাজার বাধার শর্তে ও
পড়ছে মনে তোমায় অবিরল।৷৷৷
পরসমাচার,
ডিজিটাল প্রযুক্তিতে চিঠির ভাষা অনেকটাই সহজ করে দিয়েছে মুঠোফোন তবুও যে কথাগুলো ফোনে কিংবা এসএমএসে বলা সম্ভব নয়, চিঠি তার অবশিষ্ট টুকু করে দেয়।
চিঠি লিখতে বসার আগে মনে মনে ভাবলাম, কত কি যে লিখবো কিন্তু জানো গো, এমন একটা শুভেচ্ছা বার্তায় খুঁজে পেলাম না যা তোমার যোগ্য হয়।
কোন ফুল দিয়ে তোমাকে শুভেচ্ছা জানাতে চাই না
কারন ফুল তাড়াতাড়ি শুকিয়ে যায়,
আর ফুল শুকিয়ে গেলে তুমি যদি আমাকে ভুলে যাও, পৃথিবীর কোন বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। অবিচল তুমি আমার হৃদয় স্পর্শ করেই চলেছো।
হ্যাঁ অজান্তেই আমার হৃদয়ের সাম্রাজ্যের উপর রাজত্ব হয়েছে তোমার।
ইতি টানিয়া সমস্ত কিছু শেষ নাইবা করিলাম।
==================================
আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।
প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে।


0 Comments