Subscribe Us

বিরহিণীর আর্তনাদ। _____এফ এইচ সবুজ।

 

বিরহিণীর আর্তনাদ।

_____এফ এইচ  সবুজ। 


প্রিয় বিহনে বিরহে বিরহী আমি

নীরবে নিভৃতে কাঁদি স্তব্ধ নিশিতে,

নিরন্তর হাহাকারে আবৃত বুকের ভিতর

শাড়ির আঁচল ভিজে আঁখি বর্ষণে।

ছিন্ন বিচ্ছিন্ন হৃদয় রক্তের স্রোত 

 চলে বয়ে অবিরাম  বিষন্ন নিয়ে,

 হুহু ধ্বনিতে হিল্লোল তুলে বুকে

একাকিত্বে শুনি আমি দিবানিশি

মনের গহন অনলে পুড়ে অঙ্গার-

বিচ্ছেদের হৈচৈ উৎকন্ঠা  লেলিহান অশান্তি, 

বুকের জমিন জুড়ে মরু প্রান্তর 

এক জীবন্ত লাশ একাকিনী আমি।

চৈতের খরা যেনো ফাগুন  ধরায়

নিবৃত্তে কাঁদে ভারাক্রান্তে বসন্ত বেলা,

কেমনি সহি এহেন নিদারুণ   বিরহ  

আমি -যে নারী এক অবলা।

বঞ্চিত আদর,ছেড়েছি বাপের ভিটা 

যার হাত ধরে,  যার বাহু তলে 

গোঁজিয়েছি মাথা নব সুখ সন্ধানে-

সেতো আজ অদৃশ্য বহু দূরে।

কি ইন্দ্র ডোরে বাধিল মোরে

হরনে মন কাঁড়িল আঁখি  নিদ্রা, 

রাখিল মোরে একা এই ঘরে

প্রিয় মোর আজ পরদেশী বাসিন্দা।

দিবস -রজনী পথ চেয়ে থাকি

উদাস আনমনে আসেনি মোর পতি,

আহার নিদ্রা  তিক্ত সবি হায়-

পতি মোর না-জানি কি করে বেড়ায়। 

ওহে খোদা দোয়া মাগি জড়ো হাতে

পতি মোর থাকে দূর দেশে,

মঙ্গল করিও তার সদায় সর্বদায়-

 বিরহিণীর আর্তনাদ  বুক ফাটা রোদন  ফরিয়াদ 

কবুল কর, মিনতি  তোমার চরণে।

আরও পড়ুন :

_____এফ এইচ  সবুজ এর কবিতা সমগ্রঃ 

Post a Comment

0 Comments