চিন্তার পাহাড়
_____অমিত চরণ রায়
মুষ্টিমেয় ব্যবসায়ী সিন্ডিকেট
লাভ করে টাকা হাজারে হাজারে।
আজ রমজান উপলক্ষ করে
জিনিসপত্রের দাম চড়া বাজারে।
নানান অজুহাতে দাম বাড়িয়ে নেয়
বাজারটা ব্যবসায়ী সিন্ডিকেটের দখলে।
প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে না
পেরে নিম্ন মধ্যবিত্তদের অন্তর জ্বলে।
ক্ষমতাসীন দলের সাথে যোগসাজশে মিষ্টি
মধুর কথার ছলে রাখে নিত্য পণ্যের দাম বাড়তি।
ব্যবসায়ীদের বিবেক নীতি নৈতিকতাবোধের
আজ দেখা দিয়েছে চরম ঘাটতি।
নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো সংসার
চালাতে কমবে চিন্তার পাহাড়।
যদি নিয়মিত ভোক্তা অধিকার কর্তৃপক্ষ
করতে পারে বাজার মনিটরিং জোরদার।
⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩

0 Comments