Subscribe Us

মাকড়সার মায়াজাল _____মানব মিশ্র

ছবি


 মাকড়সার মায়াজাল

_____মানব মিশ্র

জীবনযুদ্ধের জল্পনা সুচিন্তিত পরিকল্পনা

সদাই জাগ্রত আশা,

উদ্দেশ্য প্রণোদিত যেথা ত্রুটিহীন কর্ম সেথা

রচিয়াছে লালসার বাসা।

শিল্পী সত্ত্বার নিদর্শন কারুকার্যের প্রদর্শন

শিল্পী নিরবে নির্জনে,

শিকারে করিয়া বন্দী উদর পুরাবে ফন্দি

বৃথা গর্জন বর্জনে।

বলশালীর হুঙ্কার যত দর্প অহংকার

চূর্ণ যেথা বুদ্ধি বিনাশে,

তুচ্ছ করিল যারে তাহারই হস্তে মরে

সময়ের কালে অনায়াসে।

দিবানিশি যাপিয়া সর্বত্র ব্যাপিয়া

আপনি কর্মে রহিয়া বহাল,

মুখলালা নিঃস্বরনে জীবনযুদ্ধের প্রয়োজনে

মাকড়সা বিছায়ে মায়াজাল।

__________❤️__________

_____মানব মিশ্র'র কবিতা সমগ্র পড়তে নিচে ক্লিক করুন:

মানব মিশ্র:

Post a Comment

0 Comments