সময় ভ্রমণ
_____বেলায়েত হোসেন
দূরের অতীত অতি পুরাণ কাল
সেই দূরে যাবে তুমি,যেখানে খেলা করে ডাইনোসর অপেক্ষায় আছে প্রারম্ভের সকাল।
আলোর ফোয়ারায় ভর করে আসে তথ্য চিত্র
আসে জমে থাকা জীবনের জয়গান
শব্দ সংক্রমণে তরঙ্গের নৃত্য খেলা
সময় এক বহতা বর্তমান।
আহ্বান এক দীর্ঘ শব্দ ভ্রমণ
এক অনন্ত চলমান ডাক,ক্রমশ হ্রাস হয়ে আসে
শূন্যতায় ভেসে উঠে তরঙ্গ বিবর্তনের জাদুকরি খেলা,
তোমার কণ্ঠস্বর,রূপ হারিয়েছে প্রাচীন মন্দিরের মত
তবুও ফুল আর মালার কদর কমেনি এতটুকু
জীবনে বায়ু, জল,ফুল সবই বাঁধা হতে পারে
অনুকূল মর্যাদা রাজা না পেলে,
যেভাবে মুকুট ধূলোতে গড়ায় কতশত
সময় থামে না,শুধু ছুটে আসে প্রায়শ্চিত্ত।
সৃষ্টির অরুণাচলে কত রঙ মিলে মিশে একাকার
প্রেমের প্রতীক্ষার মত 'এসো','এসো' বলে ডাকে আমায়
শব্দ মিছিলের সম্মুখ ঝড়ে,সম্মুখে গতি ঢল
বায়ুতে মিশে থাকা প্রাণের শব্দ
অস্তিত্বে ঘুরেফিরে জীবনের জীবন্ত মনোবল।

0 Comments