Subscribe Us

দেখি রঙ্গীন স্বপ্ন ____শেখ আনোয়ার হুসাইন

 
দেখি রঙ্গীন স্বপ্ন

_____শেখ আনোয়ার হুসাইন 


জীবনটা ঘড়ির কাটার মত ঘুরছে,

না হয় অধীন, না হয় স্বাধীন। 

যার আশে ঘুরি, না পাই তার দেখা,

না পাই তাকে ছুঁয়ে দেখার অধিকার। 


এভাবে আর কতকাল?

নিজে নিজেই হয় কথোপকথন বারংবার, 

তারপরও আশার প্রদীপ জেলে একটু একটু করে 

সামনে ফেলি পা,মনোবল ও প্রচেষ্টায় দেখি রঙ্গীন স্বপ্ন।


আর হতাশার চোরাবালি থেকে ভেসে উঠি তীরে,

সাগরের স্বচ্ছ জল ছিটিয়ে স্নান করে নেই আবার,

  আয়নার মত জলে ভেসে ওঠে মায়াবী মুখ,

দেখে  আনন্দে ভরে যায় মন,বড় মায়া জাগে জীবনের প্রতি,পৃথিবীর প্রতি,বাঁচতে ইচ্ছা করে অনেক বছর।


এবং ভাবি, ক্ষণিকের জীবনে হার-জীত থাকবেই,

ব্যার্থতা আর হতাশার গ্লানি রোধ করে 

হাসি মুখে বেঁচে থকার নামই তো জীবন।


Post a Comment

0 Comments