Subscribe Us

বধূর চিঠি --- আব্দুল অদুদ চৌধুরী।

 

বধূর চিঠি

--- আব্দুল অদুদ চৌধুরী।


চিঠি লেখল বধূ আমার

ফিরে এসো বাড়ি,

আর কতকাল থাকবে বলো

আমায় একা ছাড়ি।


দুই টাকার চাকরির জন্য 

দু'জন হলাম আলাদা,

এই অবলার মনের মাঝে

শুধু বিরহ ব্যাথা।


চাতক পাখির মতোই আমি

চেয়ে থাকি আশা'তে,

মগ্ন হয়ে আছে দু-চোখ 

তোমায় দেখার নেশাতে।


গাঁয়ের ঐ স্টেশনে রোজ

কত গাড়ি থামে,

কোন গাড়ি থেকে তুমি

নাহি আসো নেমে।


নিশি হলে আঁখিজলে

ভিজে আমার বুক,

ঘুম আসলে স্বপ্নে দেখি

শুধু তোমার মুখ।


একটু নুন আর ভাতে আমি

সুখী হতে পারব,

এর চেয়ে বড় সুখ নেই

তোমায় চেয়ে চেয়ে দেখব।


হাজার ব্যাথার ভাবনা নিয়ে

লেখল চিঠি বধূ,

কেঁদে কেঁদে বলছে যেনো

ফিরে এসো শুধু। 


চিঠি পড়ে আব্দুল অদুদের

নয়ন ভরা জল,

ইচ্ছে করে উড়ে যাই

যেথায় বধূর আঁচল।

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Post a Comment

0 Comments