Subscribe Us

তুমি পথ, আমি পথিক ___ রাজীব রং

 

তুমি পথ, আমি পথিক 

    ___ রাজীব রং 

   

  লাইব্রেরী রুমের নিস্তব্ধতায় 

  আমার বইয়ের পাতায় মন , 

  হঠাৎ দৃষ্টিতে পড়লে তুমি 

  তরঙ্গিত হল স্থির নয়ন ।


  মুহূর্তেই বিদ্যুতের স্পর্শে 

  হৃদয় কেঁপে কেঁপে ওঠে , 

  মনে হয় থেমে গেছে সময় 

  শ্বাস বন্ধ হয়ে আসে ।


  আমার টেবিলের বিপরীতে 

  বসলে তুমি বই হাতে , 

  স্বর্গসুন্দরী অপ্সরা যেন 

  স্বয়ং আমার সম্মুখে বসে ।


  যেদিন তোমায় প্রথম দেখলাম 

  কলেজ ক্যাম্পাসের গেটে , 

  সেদিনই আমার মন হারিয়েছে 

  প্রেম সাগরের বালুতটে। 


  উজান - ভাটার ঢেউয়ের দোলায় 

  যত ভেঙেছো গড়েছো আমার মন , 

  বারংবার শুধুই মনে হয়েছে 

  তুমিই আমার আপন জন। 


   লাইব্রেরী , ক্যান্টিন , লনের রক , 

   পথ বাড়িয়েছে ইউনিয়নের হল । 

   আমায় তুমি পথিক করেছো 

    তুমি পথ , রয়েছো অবিচল । 


  তাই বারে বারে সাহস হারিয়েও 

  ঠিক ঘুরে ফিরে কাছেই আসি, 

  আজও আমি বলতেই পারিনি 

  যে , আমি তোমায় ভালোবাসি ।। 

⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩

Post a Comment

0 Comments