Subscribe Us

পাপ মোঃ ___আশরাফ আলী


পাপ

___মোঃ আশরাফ আলী. 


অসীম পাপের ভাগীদার

 কেউ হবে না জেনে, 

পাপ করেছি নিত্য নতুন, 

মানুষকে ফাঁকি দিয়ে। 


পাপ যদি হয় পাহাড় সমান 

ডসে এসে পড়ে, 

অঙ্গহানি তখনি হয়, 

পাহাড় ভেঙ্গে পড়ে।


আত্ম অভিমান না করি

পাপ থেকে মুক্ত থাকি,

পাপের মরীচিকা ধরে দেহে, 

পাপ ধ্বংস করে পাপিকে।


নিত্য নতুন পাপের খেলা 

দেখবো আর কত, 

পাপের আজাব পাবে পাপি,

আমরা পাবো নাকো।


কষ্ট আসুক পাহাড় সমান 

করবো নাকো পাপ, 

বিবেক দিয়ে বিচার করে, 

চলবে মোরা পথ। 


নিজেই নিজেকে গোলাম রূপে 

দেখতে যদি পাও, 

পাপ থেকে মুক্তি পাবে, 

সবাই জেনে নাও। 


যতই আসুক ধোকা ফাঁকি

ধরবো আত্মা চিপে, 

হবে না পাপ মোটেও কিছু 

চেষ্টা করবে দেখে।


পাপের শাস্তি হয় জাহান্নাম 

সকল সৃষ্টি  জানে, 

পাপকে মোরা করব বর্জন, 

সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে। 


আত্মতত্ত্বের কবি তাই

আশরাফ আলী লিখে যাই ,

তোমার পাপের ভাগীদার,

 কেউ হবে না ভাই।

↘️↗️↘️↗️↘️↗️↘️↗️↘️↗️

Post a Comment

0 Comments