Subscribe Us

সংগ্রাম_ধোঁয়াশায়_অতিবাহিত ___পরেশ_চন্দ্র_সরকার


সংগ্রাম_ধোঁয়াশায়_অতিবাহিত

___পরেশ_চন্দ্র_সরকার


কতশত নীহারিকা বৃত্তে অন্তর্ভুক্ত বিদগ্ধ 'আক্ষেপ'

জীবনী ক্ষেত্রফলে বেঁচে থাকাই 'প্রয়াস' পদক্ষেপ,

মৃত্যু ছুঁয়ে দেখতে অভ্যস্ত, নিজেকেও আঁকে ব্যস্ত

তার মধ্যেও নুন আনতে 'পান্তা' ফুরোয় অতি মস্ত।


আস্ত পৌরুষ খাবি খায়, জ্বালামুখী এঁকে বেবাক

নিজস্ব নিয়মে-ই বরাবর ডুবিয়ে নোঙরও অবাক,

অন্বেষণের মাঝে 'সংগ্রাম', ধোঁয়াশায় অতিবাহিত

ভাগ্যচক্রে, চক্রাবর্তে 'রসনা' শেষ পর্যন্ত প্রবাহিত।


নিয়মের বেড়াজালে লুকিয়ে থাকে 'অভিনয়' শত

যার যেমন স্বভাব নিশ্চিত আঁকবে উপভোগ তত,

ঘুমের ঘোরে অবচেতনে ভয়ঙ্কর বিপজ্জনক দৃশ্য

মানুষ হ'য়ে 'জন্ম' যদিও তবুও কত যেন অস্পৃশ্য!


ভুল ভাঙবে যখন বুঝবে হাড়েহাড়ে ভেঙেছে 'ঘুম'

সময় তখন সংসারত্যাগী প্রচ্ছদে মুদ্রা আঁকে ধুম,

নীলদিগন্তে 'বেতরাঙা' ইচ্ছে হ'লো না ধরা সম্পূর্ণ

মনের পাতায় উতলা কথায়, 'বুভুক্ষু' উদর অপূর্ণ!


*****************************************

Post a Comment

0 Comments