প্রশ্নবোধক চিহ্ন
___রাশেদুজ্জামান রাজু
বিবর্ণতার পিছনে লুকিয়ে থাকা সে সমস্ত
অভিযোগ_যেন তার কোন ভিত্তি নেই !
নেই প্রমাণ নেই অসহিষ্ণু ব্যথার আবাস !
কতিপয় সুখের সন্ধানে অহেতুক ছোটাছুটি করি,
গভীর অরণ্যের পাহাড়ি ঝর্ণা ধারা থেকে
মাঝ সমুদ্রের উত্তাল ঢেউয়ে ।
নির্বাক ধরণির তরুলতা বেষ্টিত চারণভূমি হতে,
হিমালয়ের চূড়া ছুঁয়ে যাওয়া সেই মেঘদল বেয়ে,
কল্পনার জগতের সেই আশ্চর্য সুন্দর শান্তিময় জীবন পর্যন্ত ।
কিন্তু আমি নিরতি-শয় ক্লান্ত !
তাই বন্ধ করলাম খোঁজ ,
রাতের আধারো এখন পৃথিবীতে বোঝ ।
তাই আকাশের আমন্ত্রণে ফিরে এলাম
আবার সেই প্রভাতে_ফিরে এলাম তো এলাম
তবু যেন কিন্তু এক প্রশ্নবোধক চিহ্ন নিয়ে দাঁড়িয়ে ।


0 Comments