Subscribe Us

মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল এর ২টি কবিতা



"জ্ঞানপিপাসী"

মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল 


শৈশবের ঐ ছাত্র জীবন 

ছিলো অনেক ভালো,

বিদ্যা পাঠে সময় যেতো 

জ্ঞান-বুদ্ধিতে আলো।


জ্ঞানের মশাল শিক্ষালয়ে

নীভু নীভু জ্বলে, 

সেই আলোতে দীক্ষা নিয়ে 

নব রত্ন ফলে।


লেখা পড়ায় করলে ভালো 

বাড়ে অনেক জ্ঞাতি, 

কর্মজীবন ধন্য করে 

গড়ে সুনাম খ্যাতি। 


"ভালো কাজের কদর বেশি"

আমরা সবাই জানি, 

চিরন্তন এই সত্য বাণী 

সবাই কিন্তু মানি।


জ্ঞান অর্জনে বই পাঠেতে

আমরা হব ব্রতী, 

বিদ্যা শিখে জ্ঞানী হবো

মনস্তাপ হোক প্রতি।

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Generated by Embed Youtube Video online

"বাসন্তীর অনুরাগ"

মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল 


প্রভাত ক্ষণেতে ফোটে  বকুল গোলাপ,

পুষ্পকাননের দৃশ্যে  জাগে প্রেমালাপ।

প্রেমের আগুনে যদি  জ্বলে ওঠে প্রাণ,

তিলেতিলে দিল পুড়ে  ধোঁয়াহীন ঘ্রাণ।

দাবানল জ্বলে এই  হৃদয় মাঝারে,

প্রণয়ের সুখ পায়  অল্পই হাজারে।

তব প্রেম বৃথা যাবে  ঝরে পড়া ফুল,

আলিঙ্গনে বাঁধা পড়ে  হয় মস্ত ভুল।

বোঝেনি যুবতী প্রেম  অনলের মায়া,

অনুরক্তি মায়া সবি  কাম রূপ ছায়া।

আকাঙ্ক্ষিত প্রিয়তমা  ধরা দেয় হাতে,

কলঙ্ক রটিবে ভবে  চিন্তা নাই তাতে।

যুগলবন্দী হস্ত রেখে  করে যায় সন্ধি,

ধরায় অমর প্রেম  আমরাও বন্দী।

যতদিন রবে প্রাণ  জীবন স্বরূপে,

পিছুপা হবো না মোরা  কোনই বিদ্রুপে।

ভুলের মিলন যদি  কাম ভাবে হয়,

যুগলের প্রেম সন্ধি  আর নাহি রয়।

সমাজ স্বীকৃতি দেয়  নষ্ট-ভ্রষ্ট নারী,

লজ্জা ঘৃণা সঙ্গী করে  পৃথ্বী দেয় ছাড়ি।

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

আপনার কবিতা জমা দিতে এই পোষ্টের কমেন্টে জমা দিন। অথবা এখানে ক্লিক করুন।

নতুন কবিতা

 

Post a Comment

0 Comments