Subscribe Us

রওশন আরা লিলি এর ৩টি কবিতা।

  

উদাস করা ভরদুপুরে ~~

রওশন আরা লিলি 


উদাস করা ভরদুপুরের ভাবনা গুলো 

নীল আকাশে উড়াল দিয়ে 

ডানা মেলা চিল হলো --!

বয়সী পাতারা দেখ ঝরে যায় 

এলোমেলো হাওয়ায় উড়তে থাকে 

কতো পথ দেয় পাড়ি, 

কোথায় ছিল তার ঠিকানা

কোথা এলো সব ছাড়ি। 

অবশেষে মিশে মাটিতে যে হায়

মাটিতে ই আসল বাড়ি, 

সেই গাছেতে নতুন পল্লব পুস্পে ছেয়ে মাতে 

বয়সী পাতা ঝরে গেছে, তাকে আর কে রাখে মনেতে। 

উদাস করা ভরদুপুরে ভাবনা গুলো 

নীল আকাশে উড়াল দিয়ে 

ডানা মেলা চিল হলো --!

এমনি করে দিন কেটে যায় 

মৃত্যু ঘনায় কাছে, 

কেউ তো পারিনা জানতে 

জীবনের আর ক'সেকেন্ড সময় আছে --!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Generated by Embed Youtube Video online

আকাংখা~~

রওশন আরা লিলি 


তা-ই অনুপম অনুভবের অতৃপ্তের দীপ্তিময়

আকাংখা যে থেকেই যায়।

তুমি বলেছিলে এবার বরষা এলে

আমায় ভালোবেসে দুটো কদম দেবে, 

কই দিলে নাতো --?

বাহ্, এরই মাঝে ভুলে গেলে --?

বলেছিলে কলা গাছের ভ্যলায় ভাসবো, 

পা ডুবিয়ে পানিতে, আমরা দু'জন! 

হলোনা ভাসা,মিটলো না আশা, হায়--

তা-ই, অনুপম অনুভবের দীপ্তিময়

আকাংখা যে থেকেই যায়। 

ঘাসের ডগায় শিশির কনা জড়ানো 

হীম সকালে,কুয়াশার চাদর জড়িয়ে, 

কোনো এক শীতের সকালে হাটবো দুজন বলেছিলে

এরই মাঝে ভুলে গেলে --?

তাই অনুপম অনুভবের অতৃপ্তের দীপ্তিময়

আকাংখা যে থেকেই যায় --!

তুমি বলেছিলে এবার বরষার ঘোর বরিষণে

বৃষ্টি মুখর কোনো এক দিনে,টিনের চালের জলে

দুজনে ভিজবো, বাহ্ তা-ও বুঝি গেছ ভুলে? 

তাই  অনুপম অনুভবের অতৃপ্তের দীপ্তিময় 

অাকাংখা যে থেকেই যায় --!!

তুমি  জানো উদাসী এ মন কিছুই তো ভোলেনি, 

শুধু ভুলে যাওয়ার ভান করে, 

তোমার দেওয়া আশা, আর তোমায়

খুঁজে ফেরে, আমার অবচেতন মনের দুয়ারে --!

এভাবেই একদিন অস্তগামী দিবা করের মতো 

আমার প্রাণ পাখিটা উড়াল দেবে, 

পান্থ পাখির সাথে--

অতৃপ্তের আশা গুলো লয়ে অনাহুতের মতো। 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

জীবন বহমান নদীর মতো ~~

রওশন আরা লিলি 


শৈশবে যখন একপা দুইপা করে 

হাঁটতে শিখতাম,

হয়তো বাবা-র নয়তো মা-এর

আংগুল ধরে হাঁটতাম! 

তখন জীবনের চারপাশটা ছিল 

সজীব প্রাণবন্ত, 

বাবা মা এর ভালোবাসা দিয়ে 

টইটম্বুর সবুজ অশান্ত! 

মা বাবা-র হাত ধরে 

হেঁটে যেতাম চেনা পথে, 

শৈশব, কৈশোর পেড়িয়ে 

মন উড়াল দিতো স্বপ্ন রথে --!

একটা সময় আংগুল ছেড়ে দিয়ে

বাবা, মা পাড়ি দেয় ওপারে, 

সেই চেনা পথে হয়না হাঁটা,

মনটাও থাকেনা শৈশবের অশান্ত সবুজ 

জীবনের পথও হয়না ফুল বিছানো, থাকে কাঁটা। 

পরন্ত বিকেলর শান্ত নদীর জলে

ঠিক যেমন সূর্যের রোশনাই টুকু

রয়ে যায়, 

মনে পড়ে বাবা মা ছিল, 

ছিল, পৃথিবীতে আলোকিত করে 

আলো দানকারি সূর্য টা যা এখন নিয়েছে বিদায়। 

একাকী জীবন বয়ে চলে 

নদীর মতো করে, 

কখন যে কোন ঘাটে এসে ভিড়বে 

সুখে দুঃখে তবুও জীবন বহমান 

নদীর মতো করে। 

ক্যালেন্ডারের পাতায় 

যাচ্ছে বছর চলে,

সামনের বছর বাঁচবো কিনা

যায়কি বলো বলে --?

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️




         



Post a Comment

0 Comments