Subscribe Us

পাক্কা মুসলমান {রম্য} --------মোঃ হাবীবুর রহমান


পাক্কা মুসলমান {রম্য}

--------মোঃ হাবীবুর রহমান


সাওম সালাত আদায় করি

খোদার আদেশ তাই,

খোদার অনেক আদেশ আবার

দিব্যি ভুলে যাই!


সত্য বলায় তাগিদ আছে

হালাল কামাই রুজি,

সহজ সরল জীবন যাপন

আখিরাতের পুঁজি!


অপরের ধন অপহরণ 

খুব গুনাহের কাজ,

সুদ ঘুষে তো নিষেধ আছে

মানছি কি তা আজ!


আদেশ মানি নিষেধ টা নয়

তাইলে কি আর হয়,

এমন হলে চলন বলন

'দোযখ' তো নিশ্চয়!!


মন্দ করি ভালোও করি

মিশেল দিয়ে চলি,

বেতাল কামাই সৎ কাজে ব্যায়

মুখে মোহন বুলি!


হজ্জ সেরেছি যাকাত বিলাই

ধর্ম অন্ত প্রাণ!

লোক সমাজে ভাবটা দেখাই

পাক্কা মুসলমান!!

__________________

আরও পড়ুন :

মনের তুষ্টি চাই দয়াময় 

-----------মোঃ হাবীবুর রহমান 

Post a Comment

0 Comments