আকাশ থেকে ত্রাণ
_____মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া
সারা বিশ্বের মানুষকে বোকা মনে করে,
আকাশ থেকে তারা ত্রাণ নিক্ষেপ করে।
যুদ্ধ বিরতির বিরুদ্ধে ভেটো দেয়,
ইসরাইলি হানাদারের পক্ষ নেয়।
মানবতার পক্ষে করে গলাবাজি তারা।
বিশ্ব মানবতা ও মানুষ ধ্বংস করে তারা।
দেশে দেশে মানুষ যখন প্রতিবাদে মুখর।
মুসলিম শাসক ঘুমের ঘোরে অঘোর।
জাতিসংঘ নামে মেরুদন্ডহীন সংস্থা।
নেই ক্ষমতা,নিতে পারেনা কোন ব্যবস্থা।
একজনের ইশারায় চলে বিশ্ব ব্যবস্থা।
ধিক্ ধিক্ ধিক্ এই পুতুল সংস্থা।
যদি বিশ্বাস থাকে জেরুজালেমের
মাটি অতি পবিত্র।
হিংসা বিদ্বেষ বন্ধ করে স্ব স্ব
উপাসনালয় রাখো পবিত্র।
ফিলিস্তিন মুক্ত কর
____মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া
0 Comments