Subscribe Us

বাউল বাতাস। _____জয়শ্রী বসু

 

বাউল বাতাস।

 _____জয়শ্রী বসু


মন আমার বাউল বাতাস 

সুর বাঁধে একতারাতে। 

ঊষা ভোরে কনক চাঁপার 

পরাগ মাখে আপন মনে। 


একলা পথে  পথ চলেছে অচিন পথের

কোন দিশাতে ,

কোন দরদী বাজায় বাঁশি,

মন হারানোর। 

চৈত্র বাতাস     পলাশ ফুলে 

কৃষ্ণচূড়ায়  

কোন  মাদলে  সুর বাজে,

মহুয়া বনে। 


আপন  এক মায়ার বাঁধন ছিন্ন তারা,

আকাশ পথে। 

হয়নি বাঁধা  তেমন করে মনের ডোরে। 

উদাস বাউল পথে পথে একলা পথে,

সে পথ কি আমার হবে?


সন্ধ্যা রাতে      ব্যাকুল বিষাদ   আকুলতা,

স্বপ্ন আর ইচ্ছাগুলো ,

আকাশ পারের   চূর্ণ  তারায়,

নীহারিকার ছায়াপথে,

পথের ধারে রাঙ্গা ধুলোয়  অণাদরে। 

সিক্ত ধারায় মেঘ শ্রাবণে। 


উদাস মনে 

এক তারার  সুর বাজে,

একতারাতে ।

=============

আরও পড়ুন :

আশ্বাস 

_____জয়শ্রী বসু 

Post a Comment

0 Comments