Subscribe Us

আঁধার রজনী ______অমল ভট্টাচার্য্য

 

আঁধার রজনী

  ______অমল ভট্টাচার্য্য


আঁধার রজনী ।

ভয় পেয়োনা দুঃখিনী ।।

জানি , তোমার উদর পূর্ণ হয়নি ।

হয়তো ভিক্ষা আজ জোটেনি ।।

ঘরেতে মোমের শিখা জ্বলেনি ।

গলিত মোম আজ হৃদয় পোড়ায়নি ।।


আঁধারে জ্বলে আলো ।

জোনাকির আলোকে আলোকিত স্বপ্নগুলো ।।

তারাগুলো হাসে মিটিমিটি ।

স্বপ্নসব আঁধারে কাটে চিমটি ।।

কবরের শান্ততা ভাঙে ঝিঁঝিঁপোকা।

শ্মশানের শান্তদা ভাঙে লেলিহান শিখা ।।


আঁধার হয়েছে গাঢ়ো।

গরীব এবার ধনীকে ধরো ।।

ধরো তোমার বর্ণ গন্ধ দিয়ে ।

ধনীর পাপাচার ঢাকুক কবরে ।।

তোমার ন্যায়ের গন্ধ পড়ুক ছড়িয়ে ।

ধনীর অন্যায় হোক ছাই , চিতার আগুনে ।।

-------------------------------------

আরও পড়ুন :

কিছু কথা

____অমল ভট্টাচার্য

Post a Comment

0 Comments