নারী
নার্গিস পারভীন লিলি
আমি নারী বড্ড অভিমানী
ক্ষেপে গেলে আমি ভেঙ্গে চুরে ক্ষয় করতে পারি
ভালোবেসে কারো জন্য আমি
নরক পর্যন্ত যেতে পারি।
ভালোবাসা দিয়ে ধরণী ভরে দিতে পারি
অপমান অবহেলায় কুরুক্ষেত্র করি
বুঝেশুনে কখনো না বোঝার ভান করি
কাণ্ডজ্ঞান কমের জন্য অনর্থ সৃষ্টি করি।
পৃথিবীর উত্থান পতন হতে পারে
নারী হলে সর্বনাশী
সুখ মুঠোয় ধরা দেয় নারী হলে সংসারী
বংশ প্রদীপ জ্বালায় নারী হয়ে জননী।
নারী কন্যা -জায়া -জননী
নারীর সুশিক্ষায় শিক্ষিত হলে
তুলে ধরে ধরণী
উপযুক্ত সম্মান পেলে হয় সে মহিয়সী।
নারী নিজেই নিজেকে বোঝে কম
নারীকে বোঝা নয় খুব সহজ
নারী কখনো ত্যাগী কখনো ভোগী
নারী আজও রহস্যময়ী।
নারী রাধতে পারে বাধতে পারে চুল
রাজকার্যে পটু নারী উঠতে পারে পাহাড়চূড়,
নারী নয় ভোগ্য পণ্য ভাবলে হবে ভুল
নারী ধরিত্রী মাতা নারী প্রস্ফুটিত ফুল।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।
প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে।


0 Comments