ভালোবাসা খুঁজে দেহ
_____মোঃ আশরাফ আলী
ভালোবাসা খোঁজে দেহ,
ভালোবাসা খোঁজে অন্ধকার,
ভালোবাসা আজ নোংরামিতে,
রূপ নিয়েছে ভয়ংকর।
ভালোবাসায় ফুটে হাসি
ভালোবাসায় কান্না,
ভালোবাসা ঘৃণিত হয়,
স্পর্শের আকাঙ্ক্ষায়।
নিঃস্বার্থের ভালোবাসায়
বিলিয়ে দেয় দেহ মন,
সুযোগ সন্ধানী ভালোবেসে,
হরণ করে দেহ মন।
ভালোবাসা কাছে টানে
ভালোবাসায় বিচ্ছেদ,
ভালোবাসায় মৃত্যু ঘটায়,
না পাওয়ার আক্ষেপ।
ভালোবাসা ভোগ করতে
ভালোবাসতে এসে,
ভালোবাসা বিলিয়ে দেয়,
লোক সমাজের কাছে।
ভালোবাসা পূর্ণতা পায়
কম মানুষের কাছে,
বেশির ভাগ ভালোবাসা,
মিথ্যায় থাকে ডুবে।
কারো ভালোবাসা দেহ ভোগে
কারো ভালোবাসা স্বার্থে,
কারো ভালোবাসা মনের টানে,
কারো ভালোবাসা অর্থে।
ভালোবাসা আজ খুজে বেডরুম
ভালোবাসা খুঁজে পার্ক,
ভালোবাসায় আজ গিন্নিত জাতি,
করছে মহাপাপ।
আত্মার ভালোবাসা করবো সবাই
দেহের ভালোবাসা নয়,
দেহের ভালোবাসা ভোগ বিলাসী, আত্মার ভালোবাসা নয়।
আত্মতত্ত্বের কবি তাই,
আশরাফ আলি লিখে যাই,
স্বীয় রব এর ভালোবাসায়,
মগ্ন হই সবাই।
আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।
প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে।



0 Comments