Subscribe Us

প্রেমের_কবিতা " উপহার " _____কামরান_চৌধুরী

 

প্রেমের_কবিতা " উপহার "    

_____কামরান_চৌধুরী  


পাঠিয়ে দিলাম উপহার, প্রিয় তোমারই তরে

যত্নে যত্নে রেখে দিও, দেখো, একান্ত সময়ে পরে।  

যখন আমি থাকবো দূরে, রাখবে গলায় পরে

ভাববে আমি দু’হাত দিয়ে জড়িয়ে বুকের ঘরে। 


বুকের উপরে থাকবো বসে শাড়ির পরশ মেখে

মিষ্টি চুম্বন আহা মৌবন, সুরভী দেহতে রেখে।


দেখবো চেয়ে নিপুন রূপ গড়েছে কেমন করে

হৃদকম্পন মাপবো বসে তোমার বুকের পড়ে।

মন বাসনা সুখ যাতনা মৃদু কম্পন সে তুলে

মিলন সুখের বাহু ডোরে আবেশে ভুলিয়ে ফেলে। 


উপহার তুমি যত্নে রেখো গোপন সিন্দুকে পুরে

পড়বে গলে একান্ত মনে হৃদয় যখন পোড়ে। 

অনুভবে প্রিয় কাছে পাবে পরখ করেই দেখো 

গোপন প্রিয়া যত্ন করেই উপহার কাছে রেখো। 

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

কামরান_চৌধুরী'র আরও কবিতা:

মুক্তি সনদ


এই বসন্ত দিনে

Post a Comment

0 Comments