Subscribe Us

বসন্ত যাপন _____ উজ্জ্বল বিশ্বাস

 বসন্ত যাপন

  _____ উজ্জ্বল বিশ্বাস

                      

বসন্ত কে ঘিরে ভাষার শরীরে

কবিরা মাখায় রঙ,

আঙিনার মাঝে নব প্রেম রাজে

শালিকের সমাগম ।


মধুর বাঁশরী কানাইয়া বাজায়

আজও রাধিকার তরে,

রঙের মাধুরী হৃদয়ে চাতুরী

সখারা ঘিরে ধরে ।


প্রেম আলাপন চকিত নয়ন

হৃদয় ফুটন্ত জুঁই,

ভালোবাসি তারে প্রেম বাহুডোরে

প্রেমের পরশে ছুঁই ।


বসন্তের ক্ষণে প্রেমিকের মনে

প্রেমের দোলা লাগে,

আম্র মুকুলের মাতালি ঘ্রাণে

হৃদয়ে বাসনা জাগে ।


রঙের ফাগুনে প্রেমিক যতনে

রাঙায় হৃদয় মন,

ভালোবাসা যার হৃদয় জুড়ে

সে বোঝে এ যতন  ।


নবপত্রাঞ্জলি প্রেমিকের বুলি

সবুজে প্রাণবন্ত,

হৃদয় কানন ফুল সমাগম

প্রেমিক সেজেছে সন্ত  ।


যা কিছু তার আছে আপনার

উজাড় করে দিতে চায়,

দেওয়ার মাঝে সব সুখ তার

হৃদয় খুঁজে পায়  ।


আমিও যতনে প্রেমিকের মনের

মাধুরী কুড়ায়ে আজি,

বসন্ত যাপনে ফাগুনের ক্ষণে

ভরিলাম কবিতার সাজি ।

_________©____________

আরও পড়ুন :

গণতন্ত্র

    ____উজ্জ্বল বিশ্বাস

Post a Comment

0 Comments