পথিক।
____অরন্য হাসান দেলোয়ার।
কত পথ হেঁটে চলেছি,কত পথিকের সাথে দেখা,
কতশত পরিচয় কথা তারপরও সেই আমি একা।
একাকিত্ব খুব খারাপ আবার কখনো কখনো ভীষণ রকম ভালো।
একা থাকলে নিজেকে চেনা যায়
নিজের সাথে কথা বলা যায়।
চলার পথে একাকিত্ব ভীষণ কষ্ট দেয়
পথে কেউ সাথি হলে ভালো লাগে
ক্লান্তি ভর করে না।
ভেবেছিলাম চলার পথে যত পথিকের সাথে দেখা হবে
তাদের মধ্যে কাউকে পথের সঙ্গী করে নিবো।
না পথের পথিক হতে কেউ রাজি হয়নি
সবারই ঘর চাই,বাঁধন চাই
নদীতে সাঁতার কাঁটতে চাই,আরো কত কি।
তাই আমি আমার পথে একাই
পথের পথিক না হলে সে যাক
সকল পথিক যার যার পথে ভালো থাক,
আমি একাই একা হাঁটবো চিরকাল
শূণ্যতা শুধুই আমার থাক।

0 Comments