Subscribe Us

ফাগুনের দেশে। _____অরন্য হাসান দেলোয়ার।

 

ফাগুনের দেশে।

_____অরন্য হাসান দেলোয়ার। 


হৃদয় জ্বলা আলোয় অন্তর পুড়েছে সারারাত 

ঘরে ফেরা পাখির পালক খসে পড়েছে

তার শব্দে ঘুম ভেঙে যায়। 

বাড়ির পাশে মরা নদীতে জলের স্রোত নেই বহুদিন

ফসলি জমিগুলো উর্বরতা হারিয়েছে

বৃষ্টির অপেক্ষায় প্রহর কেটেছে। 


তুমি যাবে আমার সাথে ফাল্গুনের দেশে

যেখানে কৃষ্ণচূড়ায় লাল হয়ে আছে সব

পাখির কন্ঠে নতুনের গান

সেই সুরে হারিয়ে যাবো দুজন দুজনাতে।

তোমার কপালের লাল টিপ আর বাসন্তী রঙের শাড়িতে

অপরুপা তোমাকে দেখবো পলকহীন। 

যাবে এই মরা গাঙের দেশ ছেড়ে আমার সাথে?


আমার উঠোন জুড়ে পুর্নিমার চাঁদের মতো

তুমি থাকবে জ্বলে অনন্তকাল 

আমি তার জলে স্নান করে তৃষ্ণা মিটাবো।

কতদিন জল পান করি না,কতদিন দেখতে পাই না

বর্ষার জল।

তুমি যাবে আমার সাথে?ফাগুনের দেশে?


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments