আঠারো(বয়স)
_____অরন্য হাসান দেলোয়ার।
তোমার বয়স আঠারো? ভয়ংকর
এই বয়সেই আসে দুর্বার গতি,
তোমার যে বয়স তাতে স্ফুলিঙ্গ
আঠারো মানে ভয় করে না ক্ষতি।
তুমি আঠারো তার মানে নির্ভয়
তোমার শরীরে অফুরন্ত শক্তি
তুমি কি জানো তোমার বয়সে
মানে আঠারোতেই আসে মুক্তি।
যেখানে সমস্যা জঞ্জালের পাহাড়
সেইখানে তোমার আঠারোর উপস্থিতি
কখনো সেবকের ভূমিকায় তুমি
কখনো হুংকারে ছড়াও ভয়ভীতি।
আঠারো মানেই সঁপে দেয়া প্রাণ
তুমি কি জানো আঠারো দেশের আগামী
আঠারো ছাড়া প্রতিবাদ হয় না
লড়াই জমে না মাঠে আঠারোই অগ্রগামী।
প্রতিবাদে আঠারো ভীষণ কঠিন
ভাঙে নিয়মের বেড়াজাল সবসময়
আঠারো মানেই শপথে দুর্বার দুরন্ত
আঠারো মানেই মাথা উচু তার বিজয়।
তুমি এখন কোথায় থাকো আঠারো?
ইদানিং তোমাকে খুঁজে পাওয়া যায় না
আজ যে ভীষণ প্রয়োজন তোমার
আঠারো আর একবার কি জেগে উঠা যায় না?
©Aranna Hasan Delwar.

0 Comments