Subscribe Us

ফিলিস্তিন মায়ের ঈদ। ____অরন্য হাসান দেলোয়ার।

 

ফিলিস্তিন মায়ের ঈদ।

____অরন্য হাসান দেলোয়ার। 


আকাশে ঈদের চাঁদ,চারদিকে আনন্দ

মায়ের চোখে অশ্রু জল

ঘরের চাঁদ শুয়ে আছে কবরে

মা ঈদের সকালে ছুটে যান কবরস্থানে

সন্তানের নিরব শুয়ে থাকা অপলক তাকিয়ে দেখেন মা।


গত ঈদেও সন্তান ছিলেন মায়ের কোলে

নতুন জামা পড়ে খুশিতে হেসেছিলো

মায়ের হাতের মিষ্টি খেয়েছে আনন্দ নিয়ে।

আজ সেই সন্তান অন্ধকার কবরে শুয়ে আছে।

ফিলিস্তিন অধিকাংশ মায়ের গল্প এটা

যে গল্পে ঈদের আনন্দ নেই

নেই খুশির স্পর্শ,যা আছে তার সবটাই বেদনা।


যখন দুনিয়ার বিভিন্ন প্রান্তে মুসলিমরা উৎসবে মাতোয়ারা,

তখন ফিলিস্তিন যেন এক টুকরো কবরস্থান 

যার প্রতি ইঞ্চিতে রয়েছে রক্তাক্ত যন্ত্রণা। 

শূন্য বুকে বিশাল হাহাকার নিয়ে 

দূর আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখে

চাঁদের গায়ে নিজ সন্তানকে খুঁজে ফিরে মা।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments