কুমারি
____অরন্য হাসান দেলোয়ার
লড়াই করো, কুমারি কষ্ট ভুলে ইস্পাত কঠিন হও,
হৃদয়ের গভীরে যেখানে প্রেমকুঞ্জ রেখেছো সাজিয়ে,
সেখানে অগ্নি জ্বেলে রাখো একপাশে,
চাঁদের আলো যখন নেমে আসে অন্ধকার ঠেলে
তুমি আবেগী হইও না,ঢেলো না প্রেম সুধা ;
প্রাসাদের উজ্জ্বল আলোয় ভুলে যেওনা নিজেকে,
তোমার নষ্ট হয়ে যাওয়া বিগত সময়গুলো
তোমার ইচ্ছের মৃত্যু,স্বপ্নের সমাধীর পাশে দাঁড়াও,
প্রতিজ্ঞা করো আর নয় নিরবতা,
কন্ঠে উচ্চারিত হোক প্রতিবাদের কবিতা,
সুরের ঝংকার নয়,
বলিষ্ঠ কঠিন হোক তোমার আওয়াজ;
তোমার খোলা চুলে ছুঁয়ে যায় বাতাস
ফাগুনের বাতাসে ভেসে আসে প্রেম সুবাস,
কোমলতা প্রকাশ পায় তোমার শরীর মনে।
বেঁধে ফেলো চুল;
ফাগুনের বাতাসে পাঠাও আগুন
ক্ষমতাবানদের বিপক্ষে উড়াও বিজয় নিশান,
এগিয়ে যাও হে কুমারি,
তোমার বিজয় নিশ্চিত।
স্বত্ব সংরক্ষিত।
গেন্ডারিয়া, ঢাকা
রাতঃ১২ঃ৫৭
২৩/৬/২০১৯

0 Comments