মৃত্যু_শোকের_নয়।
--------অরন্য হাসান দেলোয়ার।
মৃত্যু যখন ছুঁয়ে যাবে
নিথর হয়ে পড়ে থাকবো যখন
তোমরা ভেবো না -
আমি চিরতরে চলে যাচ্ছি
চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে।
কোন দুঃখ প্রকাশ করো না
চোখের জলে ভিজিয়ে দিও না পথ
মনে রেখো আমি যাচ্ছি
যেখানে আমার যাওয়ার কথা ছিলো
যেখানে আমার আদিনিবাস।
আমাকে নিয়ে যাওয়ার সময়
আফসোস করো না,
অশ্রুসিক্ত করো না বিদায় বেলা
বরং বিশ্বাস রেখো-
আমি পৌঁছে যাচ্ছি- চিরন্তন ভালোবাসায়।
কবর মানেই বিদায় নয়
সারে তিন হাত মাটির পর্দা
যার আড়ালে বিশাল স্বর্গ উদ্যান
যেখানে আমার আদিনিবাস।
আমাকে মৃত্যু দেখবে
সাদা কাফনে ঢাকা শরীর দেখবে
অথচ,তার আড়ালে জীবিত আমার
আত্মাকে দেখবে না
দেখবে না তার নূরালোকিত হাসি।
কবরকে গর্ত মনে করে ভুল করো না
সেই গর্তের গহীনে যে অন্ধকার
তোমরা দেখতে পাও
আসলে সেটা পর্দা-কালো কাপড়ের পর্দা
যার পিছনে আলোকিত পরকাল।
মৃত্যু শোকের নয়,অশ্রু'র নয়
আফসোসের তো নয়,
সূর্য অস্ত যায়,আবার ফিরে আসে
আলোকিত ভোর নিয়ে
মৃত্যু তাই-
যার ভিতর দিয়ে আবার ফিরে আসা হয়
আলোর ঝর্ণা ধারায়।
স্বত্ব সংরক্ষিত।
গেন্ডারিয়া ঢাকা।
২৮/৭/২১
১০ঃ০৫(সকাল)

0 Comments