রোজের বসন্ত একদিন আমার চোখে ।
___লক্ষ্মী কান্ত দাস
চরাচর ছেয়ে আছে
চরিত্রহীনের পরাগরেনু মেখে,
সারা গায়ে অনাদি অনন্ত ,
অনন্ত অপেক্ষায় ,
কখন শীতের সিঁদ কেটে ,
পলাশের রঙ দেখে আদিখ্যেতায় ,
আচমকা মাটিতে গড়িয়ে পড়বে বসন্ত ,
একটা ক্ষণস্থায়ী অকারণ ভালোলাগা ।
সভ্যতার আলো ঝলসানো চোখের তারায় অবাক শশীকলা ,
আর তার সাথে ঘুম লাগা চোখে ,
একটা নষ্ট রাতজাগা ।
আমার বাস্তব অস্তিত্বের ক্লেদময় এঁটো জলের আয়নায় ,
আমি বিপ্রতিপে ফ্যালফ্যাল চেয়ে ,
ললিত মাধুরীর ন্যাকা কবি ,
আর ধূলি ধুসরিত জীবন প্রচ্ছদে আঁকা ,
অসংলগ্ন কবিতারা ,
রূপ রঙ রসে বশে
আরও কিছুদিন থাকবে বলে , এই ইহলোকে ,
আরও একটা ফাগুন দেখে যেতে ।
___________❤️______________

0 Comments