Subscribe Us

চোখের পাতায় প্রেম। _____দিলীপ গমেজ

 

চোখের পাতায় প্রেম।

_____দিলীপ গমেজ

একদিন খোঁপায় পলাশ গুঁজে দিয়ে ভালোবাসার কথা বলেছিলাম,

দু'চোখে দেখিছি নীলাকাশ,

কিন্তু,

অন্ধকারে কখন যে অর্ধ শতক পেরিয়ে গেলো,

কখন যে ট্রেন ছেড়ে গেলো প্ল্যাটফফর্ম,

এতোটুকু টেরও পেলাম না। 

তবে,

এখনো অক্ষত দু’টি টিকিট পড়ে আছে শার্টের বুক পকেটে।


যুবতী রাতের স্বপ্ন মেখে সেই যে যাত্রা শুরু,

এখনো ভাসে আমার বর্তমান, বহমান চোখের পাতায়।

পেরিয়েছে কত যে শরত, হেমন্ত, শীত, বসন্ত, 

কিছু কথারা মাঝে মাঝেই এসে উঁকি দিয়ে যায়,

স্মৃতি রেখে যায়;

জিজ্ঞাসা শব্দে সেই পুরাতন বিশ্বাসী গাছের ডগায়।


তুমি কাছে না থাকলে বুকের ভিতরে দহন জমে,

হৈ হুল্লোড়ে ঢুকে পড়ো আমার সমস্ত কবিতায়।

আমিও মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে থাকি নিঃশ্বাসের অপেক্ষায়।

ঐ একটা শব্দইতো আমার কানে বাজে,

ঘড়ির কাঁটার মতো অভিমানে। 


তবে এখন আমাদের আর গোলাপের প্রয়োজন হয় না,

হয় না কোন দিবসের।

শুধুই আগলে রাখি, বুকেতে বাঁধি,

কিছু গান, কিছু সুর, আর কিছু কবিতা;

একটা প্রচ্ছদ মলাটের আবরণে।

............................

আরও পড়ুন:

দিলীপ গমেজ এর কবিতা সমগ্রঃ ;


Post a Comment

0 Comments