আরও পড়ুন : হঠাৎ দেখার পর
তোমার আমার একটা জীবন
____ফাতিমা কানিজ
আর সবার মত তোমার আমার
একটা জীবন হতেই পারতো
রুটিন করে দিন রাতের আসা যাওয়া
হিসেব কষে ভাত কাপড়ের বোঝাপড়া,
খুনসুটি আর ঝগড়াঝাটি
হতোই না হয় একটুখানি বাড়াবাড়ি।
বয়সক্রমের সাক্ষী দেয়াল জুড়ে বাঁধাই ছবি,
উড়তেই পারতো ঘর উঠোনে দু একটা প্রজাপতি।
দিনাতিপাতের সে সব দিনে
বেলাশেষে জমে থাকা হাজারো ঋণে,
লাভ কি হতো বলো তাতে
এতো এতো প্রাপ্তির মাঝে
হাজারো প্রশ্নবোধক শূণ্যস্থানে।
তারচেয়ে এই ভালো, মিশে আছো ভাবনাজুড়ে
প্রত্যাশার স্বপ্ন নীলে,কুয়াশা ভরা শীতের ভোরে
দীর্ঘ পথ হাঁটার পরে,ঘুঘুর ডাকে,হিজল ফুলে
জল আয়নায় তোমায় খুঁজবো ক্লান্ত ঘুমে
অপেক্ষার প্রার্থনায় বিলীন হবো
তোমার ভালোবাসার মায়াজালে।
জানো কি তুমি?
ভালোবাসলে মানুষ কখনো হারায় না
প্রেমিক মনে মায়ার লহর ফুরায় না।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
আরও পড়ুন :

0 Comments