Subscribe Us

শ্রাবণের অপরাহ্নে ____বাদল চৌধুরী

 

শ্রাবণের অপরাহ্নে

____বাদল চৌধুরী


দিনব্যাপী অবিরাম শ্রাবণ বারিষণ

অঝোর ধারায় গুড়গুড় উর্দ্ধগগন

উন্মাদনায় কলকল জল স্রোতধারা

বিধৌত প্রকৃতি পুলকে পাগলপারা

দুরন্ত শৈশব উচ্ছল উড়ন্ত ডানা

হারিয়ে যেতে কারো নেইকো মানা,


কাক ভেজা বসন ঘর্মাক্ত রূপ

থৈ থৈ মাঠঘাট বারি ঝুপঝুপ

গো'শালায় বদ্ধ অবোধ প্রাণী

কর্ণে ভেসে আসে হাম্বা ধ্বনী

শাবকের ক্ষুধার্ত আকুতি অনুক্ষণ

পাখালীর চঞ্চলা আধার আহরণ,


দুপুর গড়িয়ে যবে পড়ন্ত বিকেল

ঝুম বৃষ্টি কমে গতি বায়ু হিমেল

ধীরে ধীরে যবে ক্ষান্ত বারিধারা

সর্বতত্রই টইটুম্বুর করেছে মুষলধারা

মিষ্টি আমেজে শুদ্ধ বায়ুর পরিবেশ

নেই ক্লান্তি তৃপ্তি মাখা অনুভূতি বেশ,


উচ্ছল প্রাণবন্ত ধ্বল মেঘের নীলাকাশ

বলাকার উড়ন্ত ঝাঁক যেন ক্যানভাস

স্নাত কাঁদা বিহীন চকচকে মেঠো পথে

উকিঁ দেয় পাথর দানা হেঁসে ভেসে উঠে

তৃণরাজীর লকলকে প্রশাখার হাঁসিমুখ

যোগায় মনে প্রশান্তি মুছে যত ক্লেশ দুখ।

---_------_-------_-------


Post a Comment

0 Comments