অভিক ও রমজানের মাস
___মোহাম্মাদ জাহিদ হোসেন
আপনারা যারা আমার লেখা পড়েন, আপনারা সবাই জানেন আমার গল্পের অভিকের কথা, অভিকের বর্তমান বাস্তবতার কথা।
আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো অভিকের বর্তমান অবস্থা। গত এক সপ্তাহ ধরে অভিক প্রচণ্ড অসুস্থ সারাটা দিন বিছানাতেই থাকতে হয় তার।
চরম শারীরিক অসুস্থতায় অভিক কোন ভাবেই চাকুরি করতে পারছে না যার কারণে অভিক হয়ে গেলো সম্পূর্ণ বেকার।
আগামী মঙ্গলবার থেকে আরম্ভ হবে পবিত্র রমজানের মাস।
রমজান হলো, রমজানের রোযা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম।
ঈমান, নামাজ ও যাকাতের পরই রোযার স্থান রোযার আরবি শব্দ সওম, যার আভিধানিক অর্থ বিরত থাকা।
পরিভাষায় সওম বলা হয়-প্রত্যেক সজ্ঞান, বালেগ মুসলমান নর-নারীর সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোযা ভঙ্গ কারী সকল কাজ থেকে বিরত থাকা।
সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ, মুকীম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েয-নেফাসমুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোযা রাখা ফরজ।
প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব ও
প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোযার বিষয়টি সম্পূর্ণ আলাদা কারণ রোযার বিষয়ে আছে আল্লাহ তাআলার পক্ষ হতে এক অনন্য ঘোষণা।
মাহে রমজান মানুষকে দানশীলতা, বদান্যতা, উদারতা ও মহত্ত্বের শিক্ষা দেয়। কোনো প্রকার অপচয় না করে রোজার মাসে মানুষের সেবায় দান-সদকা করলে অভাবক্লিষ্ট মানুষের কল্যাণ হয় এবং মানবতা উপকৃত হয়। আল্লাহতায়ালা বলেন, ‘হে নবী! তাদের ধন-সম্পদ থেকে সদকা নিয়ে তাদেরকে পাক-পবিত্র করুন, (নেকির পথে) তাদের এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন। (সুরা তওবা : ১০৩)।
এই রমজান মাস উপলক্ষ্যে সকলের রয়েছে বিভিন্ন প্রস্তুতি কেবল নেই অভিকের কোন প্রস্তুতি।
আজ রবিবার পর্যন্ত অভিক রমজান মাসের জন্য এককণা শস্য বিন্দু পর্যন্ত কিনতে পারে নি। কারণ অভিকের সে সামর্থ্য হয়নি। এবার হয়ত পানি দিয়েই অভিকের আর তার পরিবারের ইফতার সম্পূর্ণ হবে।
আমি জানি না, রোজা যে তাৎপর্য নিয়েই আসুক কোন ভাবেই রোজার তাৎপর্য উপবাস হতে পারে না। যা অভিকের জীবনে ঘটতে চলেছে।
কিন্তু, প্রকৃতি কিংবা সময় তো আর অভিকের জন্য থেমে থাকবে না, এটাই নিয়ম। এ নিয়মে এক সময় রোজা আসবে আর প্রচণ্ড মানুষিক চাপে অভিক আর তার পরিবার পার করবে রোজার এক একটি দিন।
অভিক কারো কাছে হাত পেতে ভিক্ষা নিতেও পারছি না।
অবশেষে অভিক সিদ্ধান্ত নিলো না আর নয়; আর নয় নিজের সাথে নিজেকে ছোট করার প্রয়াস।
আজ অভিক প্রতি নিয়ত বয়ে চলছি সেই মুমূর্ষু জীবনটাকে ।
অভিক জানে না এর শেষ কোথায়?
অভিকের মৃত্যুতে?
এসব কোন প্রশ্নের উত্তর আসলে আমার জানা নেই,
আমি জানি না কেউ এর উত্তর জানেন কিনা ?
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
আরও পড়ুন:

0 Comments