Subscribe Us

ইগো ও রমজান ______আসাদ বিন হাফিজ

 

ইগো ও রমজান

______আসাদ বিন হাফিজ


লিখতে লিখতে আর ভল্লাগে না। এর মধ্যে এসএ টিভিসহ বেশ কয়েকটা টিভি রমজানের ওপর কয়েকটা অনুষ্ঠান করায় কি়ছুটা রিলিফ পেলাম।

একদিন স্বপ্নে এলেন শহীদ মীর কাসেস আলী। বললেন,ইগো ও রমজান নিয়ে কিছু লিখো কবি।

বললাম, বড় কঠিন হুকুম। আমি কি পারবো?

তিনি বললেন,মেধা ও সৃজনশীলতা কাজে লাগাও। শুরু করো। কেউ হয়তো এর চেয়ে ভাল লিখবে।

তাতে কি? কেউ শুরু না করলে তো হবে না।

আমি বললাম, 'রমজানতো বলে ইগো ঠিক নয়। তোমার মত নিয়ে তুমি থাকো। তর্ক করার সময় আমার নেই। আমি রোজা রেখেছি'। এতে অনর্থক সময় অপচয় থেকে তুমি বেঁচে গেলে। নিজেকে কন্ট্রোল করতে শিখলে।

ইগো কোন খারাপ জিনিস নয়। যার ইগো নাই, সে তো মানুষই না।

ইগো মানে ডিটারমিনেশন, সংকল্প, প্রতিজ্ঞা, শপথ, পণ, ইচ্চা, আগ্রহ। এটা না থাকলে ইচ্ছা, উদ্যম কিছুইতো থাকেনা।

কিন্তু তার সময় ও সীমাবদ্ধতা আছে। মানুষে মানুষে মতপার্থক্য থাকবে। কিন্তু তার সময় ও সীমাবদ্ধতা না জেনে লিপ্ত হওয়া যাবে না। ইগো জন্ম দেয় তর্ক। জন্ম দেয় দ্বন্দ্ব, সংঘাত,মারামারি, মাথা ফাটাফাটি,  তর্কের পরবর্তীধাপগুলো বর্জন করতে হবে। নইলে তা ছড়িয়ে যাবে পড়ায় পাড়ায়,ধর্মে, জাতিতে এবং আরবের মত যুগ যুগ।

তোমরা বানকুড়ালি দেখেছো? পাতা, খড়কুটো কোথায় উড়ে যায়? পানিরঘূর্নি দেখেছো? ওর ফাঁদে পড়লে কি অবস্থা হয়?


মৃত্যু নিশ্চিত। 

ফলে ওসব বাদ দিতেহেব।

সত্যি হলেও?

হ্যা, সত্যি হলেও।

তবে একটা কাহিনী বলি।।

এখন যে শয়তান সে ছিল সবচে আবেদ ফেরেশতা। তার যুক্তিও ঠুনকো ছিলনা। ইগো তাকে সেজদা করতে দেয়নি। সত্য বলার পরও শয়তান হলো আল্লাহর একটি হুকুম অমান্যের কারণে। ইগো এত মারাত্মক। তর্ক থেকে শয়তান বিষম ভয়ংকর।।

এ জন্যই তর্ক থেকে দূরে থাকতে বলেছে রমজান। তর্ক না করা মুসলিম হওয়া

আমাদের সমাজে অজস্র ফেতনা আছে। এসব নির্মুল করতে হবে। কিন্তু তার প্রতিষেধক বের করে। ইগো দিয়ে নয়।।

আমরা সব জানি, বুঝি। কিন্তু কোরআনের কাছে যাই না। এ পৃথিবী তখনি সুন্দর হবে যখন সব ভুলের জন্য আমরা কোরআনের কাছে যাবো।

ইগোর রোগে আমরা সবাই কমবেশী আক্রান্ত। সবাই চাই আমিই শ্রেষ্ঠ প্রমাণ করতে। এই অহমিকা ত্যাগ না করলে কেউ মুসলমানতো পরের কথা নীতিবান মানুষই হতে পারবে না।

এই রোগমুক্তি ছাড়া পৃথিবী কোনদিনই সুন্দর হবে না।

রমজানের শপথ হোক মানুষ হওয়ার শপথ। ইগো বর্জনের শপথ।


Post a Comment

0 Comments