Subscribe Us

"সত্যবাদীরা লুকিয়ে বেড়ায়" ____মেহেদী হাসান

 

"সত্যবাদীরা লুকিয়ে বেড়ায়" 

     ____মেহেদী হাসান


সমাজে  কেনো  আজ  সত্যবাদীরা 

              লোক চক্ষুর আড়ালে লুকিয়ে বেড়ায় । 

মিথ্যাবাদীর সাজানো রসালো নাটকের কাছে

              ক্ষনিকের জন্য সত্যবাদীর হয় যে পরাজয়  ।।


ঘরে কিংবা বাহিরে মিথ্যার আজ ছড়াছড়ি

         মিথ্যা শিক্ষা অর্জন করতে, খরচ হয়নি তার কোন কানা-কড়ি ।

মিথ্যুক চাটুকার-চাটুকারুনীর কথার সবখানে হয় তাদের জয় । 

বিন্দুমাত্র তাদের অন্তরে আসে না'ক পরকালের ভয়  ।।    


চাকুরীর বাজারেও আজ কত রুলস মানতে হয়

               অর্থের মামু-খালুর মাধ্যমে কতজনের চাকুরী মিলে যায়  ।

যাদের কাছে হয় না শিক্ষার সঠিক মূল্যায়ন

               মিথ্যার মাধ্যমে তাদের নিকট অযোগ্যরাও হয় বিচক্ষন  ।।


মিথ্যাবাদীরা হয় হিংস্র পশুর মত জানোয়ার

            যেখানে দায়িত্ব পায়, সব লুটে-পুটে খায় ।। 

মিথ্যার লুকোচুরি চোখে, মুখে ভাসে তার

           অফিসের বস বা বাড়ির মালিক সামনে পড়লে,

তেল মালিশ করে আর ডাকে স্যার-স্যার । 

       তাই সত্যবাদীরা আজ সমাজে নিতান্তই অসহায় ।।   উচিৎ কথা বলতে গেলে খেতে হয় বড় স্যারের বকা-ঝকা । 

       চোখের সামনে অন্যায়-অবিচার দেখেও থাকে নিরুপায়  ।। 


যদিও অন্যায়ের বিরুদ্ধে সত্যি বলতে যায় 

           মনে জাগে ভীষন সংশয়, চাকুরী ও মানসন্মান হারাবার একান্ত ভয় । 

যারা আবেগের বশে সত্য-মিথ্যা যাচাই না করে 

           মিথ্যার পক্ষ-পাতি হয়ে শ্লোগান দেয় ।      

খুব অচিরেই তাদের কাঁধে বিপদ বয়ে-বেড়ায় ,   

           তখন সত্যের দিকে ধাবিত হয় সে পুনরায়  ।। 


গোপনে চোখের জল হারিয়েও সত্যবাদীরা 

              খোদার ভয়ে মাথা উঁচু করে দাঁড়ায় ।সৃষ্টিকর্তার অসীম রহমতে বিবেকের আদালতে 

              সত্য ও ন্যায়-বিচারের মাধ্যমে মিথ্যাবাদীর হয় চির পরাজয়  ।।

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

আরও পড়ুন :

"নিঃস্বার্থ  ভালোবাসার  প্রতিদান"   

   ____ মেহেদী  হাসান 


Post a Comment

0 Comments