Subscribe Us

বসন্ত আনতে চাও ? ___-চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


বসন্ত আনতে চাও ?

___-চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়


তুমি কি বন্ধু সত্যিই বসন্ত আনতে চাও

তোমার দেহ মনে এবং পরিবার-পরিজনে

বাড়ির পরিবেশটা সত্যিই কি বাসন্তী করবে

তাহলে শান্ত মনে শোনো গুটি কথা এক্ষনে।


বাড়িতে যদি ফাঁকা কোন উঠোন থাকে

উঠোনের অভাবে ঘরে ফাঁকা হলেও হবে

দু'চারটে টব বা মাটি ভর্তি কৌট বা পাত্র

তুলসী সহ ফুল গাছ রবে এমন রাখা যাবে।


তোমার বাড়িতে যত সজীব আবর্জনা

শাকসবজি ফলমূলের যত উচ্ছিষ্ট খাবারের

বর্জ্য পদার্থ দাও রেখে টুকরো করে ওগুলোতে

দাও ফেলে বাসন ধোয়া জল ফলতে ফসল।


উচ্ছিষ্ট খাবার,বর্জ্য পদার্থ,বাসন ধোয়া জলে

তোমাদের সকলের জন্য বসন্ত আসবে মেনো

মাটির পাত্র গুলিতে যখন যাবে ভরে ফুলে 

সামান্য হলেও সর্বক্ষণে সৌরভ ছড়াবে বসন্ত এনে।


ছাদে কিংবা জানলার ধারে বাইরে ঝুলিয়ে

পাশে পাত্রে কিছুটা জল খেতে আসবে পাখি সকল।

তাদের গান শুনতে শুনতে লাল চায়ের সাথে

তুলসী পাতার রস তোমায় রোগ মুক্ত করবে বস।

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আরও পড়ুন:

যেন চাবুক বসালে___

শিবরাত্রি ___

নারী____

রাফাতুল আরাফাতের প্রথম কবিতার বই ‘ভাঙা বাড়ির দেওয়াল’

‘সকালের রোদজুড়ে ছড়িয়ে আছে আমার মা আর বাবা।’ ‘রেলগাড়ি যতক্ষণ চলবে, পুরাতন রেললাইনের পাতের ওপর লাল রঙের পতাকা সৃষ্টি হবে। এই পতাকার ওপর

Post a Comment

0 Comments