Subscribe Us

নিজস্বতা ____রাজনারায়ন_দাস।

 

নিজস্বতা

____রাজনারায়ন_দাস


বললে সবাই একটু কাঁদ খুলে তন ও মন 

বেদনা যত যাবে দূরে স্বস্তি পাবে সেই ক্ষন 

তোমার বললে অট্টহাসি হাসলে মনটি খুলে 

হাল্কা হবে দুঃখ জ্বালা শান্ত হবে হৃদ মূলে

কান্না হাসিতে এসবের হয় কি কিছু পরিবর্তন?

সবই তো থাকে মনের হার্ডডিস্কে লুকিয়ে সযতন।


বাসলে ভালো কাউকে নাকি জীবন হয় সমৃদ্ধ

প্রেমের তরীতে উত্তাল ঢেউ সব হয় অবরুদ্ধ

মন যদি মেলে মনে মনে হয়ো না তুমি আশ্চর্য

সপ্তপদী চললে সাথে নাকি বাড়ে সম্পর্কের ঐশ্বর্য

এসবের পরও তবুও দেখি হৃদয় জ্বলে দাবানলে

ইচ্ছে যদি নাই থাকে মনে তবে কি জীবন চলে!


হাতে হাত ধরে চললে নাকি জীবন পথ হয় রম্য 

কাঁধে কাঁধ মিলিয়ে করলে কাজ জীবিকা সুগম্য  

সামনা সামনি বললে কথা মেটে মনের তিক্ততা 

পার্টনারকে সম্মান করলে নাকি বাড়ে অনুরক্ততা

এতো সবের পরেও কেন ঘরে ঘরে বিশৃঙ্খলতা 

না দিয়ে বিসর্জন ইগো বাড়ে কি সম্পর্কের দৃঢ়তা?


তাই বলি বেশি করোনা চিন্তা সংসারের খুঁটি ধরে

কাটাও মাঝে মাঝে সারাটি দিন নিজের মতো করে

একটু খুশির আবেশ মাখো গোধূলির রং গায়ে

একটু আনন্দের বন্যা জাগাও উৎফুল্লতা লয়ে

হবেনা তো তাতে কারো অসুবিধা না হবে কিছু ক্ষয়

হয়তো তাতে বাঁচবে সমাজ রোধ হবে অবক্ষয়।

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

আরও পড়ুন :

সাম্যের দেবতা শির:


সমান্তর অধিকার:


জীবনের অফার:


Post a Comment

0 Comments