শূন্যে ফিরি
____কানিজ ফাতেমা
আমি শূন্যে ফিরি শূন্যে গড়ি
শূন্যে করি বাস,
কত শত পাপের ফসল
ফলাই বারোমাস।
শূন্যে আমার বাড়ি,
শূন্য মাঝে অসীম আলো
না দেখিতে পারি।
আমি অবুঝ হয়ে ঘুরি
তারে না দেখিতে পারি,
মায়ার কায়া ধরতে ছুটে
করছি সর্বনাশ,
কত শত পাপের ফসল
ফলাই বারোমাস।
আমার মত এমন পাগল
আর কোথা কি আছে?
আমি শূন্য মাঝে খুঁজি তারে
আমার সকল কাজে।
ওগো শূন্যের কারিগর
দেও আমায় তুমি বর
তোমার নাম জপিতে উচ্চে রাখো
সদায় আমার স্বর।
আমি শূন্য মাঝে বিরাজ করে
হব তোমার দাস
কত শত পাপের ফসল
ফলাই বারোমাস।
💢💢💢💢💢💢💢

0 Comments