সন্ধিক্ষণে
___মধুমিতা_ঘোষ
নদীর ওপারে ঘন পলাশ বন
পলাশের ফুল কুড়াবে বলে
ব্যবধান মুছে টেনে নিতে মন
আমার জন্য এপারে এলে
চারদিকে যখন জ্বলছে আগুন
লেলিহান শিখা হাহাকার করে
আমার প্রেমের গান গুন গুন
মাঝখানে নদী ব্যবধান গড়ে
স্রোত চলে যায় রাত্রি চিরে
রাত্রি জাগে ঘুমে জাগরনে
কথারা হারায় অকুল তিমিরে
অপলক তুমি আবেগ বিহনে
রাতজাগা ওই পাখিরা ডাকে
জোৎস্না স্নানে শৃঙ্গার করে
আমরা দুজন তারই ফাঁকে
পারাপার মুছি নদী কিনারে
দেখা হোক শুধু এই দুজনার
অন্য কোন পলাশ বনে
বাজাব বাঁশি সুর মোহনার
নতুন দিনের সন্ধিক্ষণে
--------------------❤️-----------------


0 Comments