Subscribe Us

নারীটি মানুষ হয়ে উঠে না। _____উত্তম অরণ

 

নারীটি মানুষ হয়ে উঠে না।

_____উত্তম অরণ


ঠিক শেষ মাথার অট্টালিকার গলি

উদ্ভ্রান্ত শিদ্ধিখোর যুবকের আনাগোনা

কখন ঐ জানালায় ঢুকবে আলো

বেরিয়ে আসবে লাস্যময়ী চির যৌবনা;


এক একটা অন্ধকার খুপরি

শকুনি চোখ দিচ্ছে উঁকিঝুঁকি

যেন চিড়িয়াখানার ঐ মায়া হরিণ

খাঁচা থেকে বেরিয়েছে মাংসের পিন্ড

হাতের কাছে পেলেই খাবলে ধরি!


ওতেই চিরত্বার্থ-

শান্ত মাটিতে পা রাখতেই

ক্ষুধাত্ব শকুনের চোখে রক্ত টগবগ

আপাদম্তক স্তনে নিতম্বে দৃষ্টি ধর্ষণ

হয়ে গেলো নারী থেকে মাল

বস্তাবন্দি করার কুট কৌশল।


রক্ত মাংসের ভিতরে জীবন

চিন্তা চেতনা অস্তিত্বের সম্ভার

কেউ খুঁজে দেখে না মন

ক্ষুধা শুধু দেহের জৌলুশ।


সমাজপতির ঘোষণা - আজ নারী দিবস

আবার উৎসবের নামে দৃষ্টির খোঁচা

এ যেন মানুষ হবার তীক্ষ্ণ বাসনা

তখনো নারীটি মানুষ হয়ে উঠে না!

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Generated by Embed Youtube Video online

আমাদের ওয়েবসাইটে কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp কবিতা জমা দিন।

প্রতিমাসে একটি সেরা কবিতা নির্বাচিত করা হবে। এবং সেই কবিকে সম্মাননা দেয়া হবে।




Post a Comment

0 Comments