Subscribe Us

মুক্তো বসনা সিল্কের খুঁতি ——— মঞ্জুর আলম সেলিম

 

মুক্তো বসনা সিল্কের খুঁতি

——— মঞ্জুর আলম সেলিম


বোঝার কথা নয়, তুমি বুঝবেনা, 

দূরে দাঁড়িয়ে তুমি বুঝবেনা অতটা, 

বেফাঁস বেরিয়ে যায় বলা কথা,

মেনে নেয়া যায় হয়তবা।

বলা যায় নিলাম মেনে, হলো মেনে নেয়া, 

তারপর, ঘাপটি মেরে টং ঘরটায় থেকেই যায়।

চাই অথবা যতটা অগ্রাহ্য হোক চাওয়া আমার,

আড়াল হেতু প্রশ্নবোধক থেকে যায় অন্তর।

গাঁথুনিতে স্বতঃপ্রবৃত্ত শ্লোকের গঞ্জনা,

নিকষিত মার্বেল পাথরে ঐ একটাই বালুকণা, 

বার বারই ক্ষত বিভ্রাট স্পর্শে,

দ্বিধান্বিত জল্পনা নৃত্য হরষে।   

তুমি বুঝবেনা, হয়ত বোঝার কথা নয়,

দূর হতে আসক্তি অবচেতনে মাতম মনে হয়।  

বেলাশেষে আসঙ্গ মাতোয়ারা ঘ্রাণে, 

বিলীন হবার প্রত্যাশা একই সত্তায় একই জমিনে, 

ধ্বনিত ধ্বনি শোনে, ঘ্রাণ শুঁকে অন্তর,

উষ্ণতার কাছাকাছি ঠিকানা স্বেচ্ছা দিপাল্তর।     

তুমি বুঝোনি, হয়ত বুঝবেনা, 

হয়ত বুঝো, প্রঁবচক সময়ের রক্তক্ষরণে সংশয় কাটেনা।     

ক্ষণে ক্ষণে ক্ষণিকের আয়জনে কারণে অকারণে, 

অন্তরের বন্দরে সময় অসময় মৌতাতের জমিনে স্বযতনে,

তুমি বৃষ্টি ভেজা জমি ভেদ করে উত্থিত জীয়ন বৃক্ষ,   

একান্তে অগোচরে অথবা সবারই গোচরেই আমি তুষ্ট 

-যদি মুক্তো বসনা সিল্কের খুঁতির মুখখানা অল্পবিস্তর খুলে,

যদি তোমার চোখ দুটোয়, যুগোল অধরে হাসি মেলে, 

এটুকুতেই আমার বেশ যায় চলে।

আমি তুষ্ট এটুকু আমার হলে॥ 

➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️

Generated by Embed Youtube Video online

আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে চাইলে আমাদের WhatsApp কবিতা দিতে পারেন।


প্রতিমাসে আমরা একটি সেরা কবিতা বাছাই করবো।সেই কবিতার কবিকে সম্মাননা দেয়া হবে।


আরও পড়ুন


Post a Comment

0 Comments