Subscribe Us

অনন্যা নারী তুমি মা। _____মীর শাহনাজ রহমান


অনন্যা নারী তুমি মা।

_____মীর শাহনাজ রহমান


দুনিয়ার মাঝে তুমি আমার সৃষ্টি গর্ভধারিনী

স্নেহের আঁচল তলে আশ্রয় দাতা,

বুকের স্তন্যপানে কভু স্বামীর চরণে ব্যস্ত রমনী

গৃহকোণে তুমিই আমার ত্রাতা।


নিশিযাপনা জননী আমার কখনও শ্রাবণের ধারা

সাগর স্বরূপা তুমি মোহনার ধারে,

চঞ্চলা তটিনী তুমি কল্লোল তুলে চিরপ্রবাহিনী

কখনও রাজার রানী রাজ দরবারে।


সোহাগী আদরের অন্তরা তুমি দিগ্বিজয়া ত্রিভুবনে

কখনও তুমি সেলিমের আনারকলি,

স্পর্শকাতর অভিমানিনী উড়াও বিজয় ধ্বজা দুর্গমে

কখনও অগ্নিশলাকা তুমি কখনও প্রেমের বলী।


তুমি গর্ভধারিনী তুমি নিরুপমা তুমি অপরূপা জননী

কখনও উথাল পাথাল ঢেউ চিত্তে,

আপন মহিমা বিলাও পরের ঘরে ওগো সর্বজয়া

কখনও পারদর্শী থাকো তুমি নৃত্যে। 


তুমি পূজারিনী কখনও সেবা দাসী প্রতি ঘরে ঘরে

কভুও অন্যের পিপাসার চাতক বারি,

কখনও স্নেহময়ী মাতা বট বৃক্ষের ছায়ার মতো

রাজ্যশাসনে তুমি অপ্রতিরোধ্য তরবারি।

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।

প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে। 



Post a Comment

0 Comments