Subscribe Us

জরাজীর্ণ জীবনের গল্প || এম এ হালিম শিশির


জরাজীর্ণ জীবনের গল্প 

এম এ হালিম শিশির 


আমি না হয় থেকেই গেলাম জরাজীর্ণতার কুটিরে, এখানে না হয় একাকীত্বের ভাবানুষঙ্গে পাড়ি দিবো জীবন-যৌবন।

কারো ব্যথার কারণ হতে চাই না, 

নিজের সমুন্নত জীবন বাসস্থানে,

কারণ অর্থবিত্ত মানুষকে যতোটা সুখ দেয় তার চেয়ে অপরকে কষ্ট দেয় অনেকগুণ।

আমার ব্যর্থ জীবন নিয়ে হাসুক প্রতিবেশী 

আর কাছের মানুষগুলো,

কারণ চোখ মেললেই আজ তারই দর্শন মিলে।

পৃথিবীর কাছে আমি শূন্য ভাবানুরাগে থাকতে চাই জীবনের পূর্ণ সময়টুকু, 

কারণ জীবনের সাথেতো কেউ কৃত্রিম রূপসজ্জা আর নিজের পর্যাপ্ত অর্থবিত্তের প্রাচুর্যের সামান্য অংশটুকুও নিয়ে যেতে পারেনি। 

শূন্য জীবনের শুধু প্রাণহীন কঙ্কাল পিরামিডটাই যাবে চিরস্থায়ী বাসনায়।

কি প্রয়োজন এতো এতো উচ্চ ভাবনায় জীবন কে বন্দী করার,

জীবনের সময় ঠিকই চলে যাচ্ছে এবং যাবে, 

তাই কারো ব্যথার কারণ না হয় জরাজীর্ণ জীবনের গল্পটুকু রেখে যেতে চাই মানুষের টেবিলে, 

যেনো সবাই শুধু সফলতার গল্পই না পড়ে মাঝেমাঝে যেনো আমার ব্যর্থ গল্পটুকু মানুষের মস্তিষ্কে ভাবার কারণ হ'য়ে দাঁড়ায়। 

তাতে ব্যর্থ গল্পও একদিন মানুষকে পরকালের পূর্ণ সুখ এনে দিবে।

অতঃপর আমি না হয় থেকে গেলাম জরাজীর্ণ জীবনের গল্পের নায়ক হয়ে, 

তুমি বেঁচে থাকো সময়ের সুপারস্টার হয়ে শুধুমাত্র সময়ের  প্রয়োজনে।

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

আপনার কবিতা প্রকাশ করতে চাইলে কমেন্টে জমা দিন অথবা ক্লিক করুন :

নতুন কবিতা জমা 

প্রতি মাসে একজন সেরা কবিকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কবিতা সর্বোচ্চ পাঠক পড়বে সেই কবিতার কবিকে সম্মাননা দেয়া হবে।


Post a Comment

0 Comments