Subscribe Us

শিহরিত বসন্ত || ড.এ্যাডঃ মোঃ মনিরুজ্জামান মোল্লা।

শিহরিত বসন্ত

ড.এ্যাডঃ মোঃ মনিরুজ্জামান মোল্লা। 


পুলকিত হৃদয়ে দোলা দিয়ে চলে এলো ভরা পূর্ণিমায় উর্বরিত নব যৌবন,

দিগ্বিদিক আলোর ঝলকানিতে মনের অবগাহনে এসে যায় তৃষ্ণার বেতাল হাওয়া, 

সৃষ্টি সুখের মোহনায় তৃপ্তির নেশায় ধুঁকে যায় বেভুলা মন । 


সন্ জীবনী সুখ মধুপান করতে উত্তাল ঢেউ আছড়ে পড়ে।

লীলা দেখে মনে হয় অগণিত সুখের ছোঁয়া এলো বুঝি পরাণে।

মিশে যেতে একাকার হয়ে হৃদয়টা যেন গোপন বিলাসে মত্ত হয়ে যায়,

বাঁধ ভাংগা জোয়ারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় উত্তাল মোহনা,

হৃদয়ে অস্থির তোলপাড় চলে তখন গহীন তাড়নায়, 

শিহরিত বসন্তের শেষ খুঁজে পায় অসুরা নগ্নতায়।

এইভাবে শুরু হয়ে একদিন যৌবনের ঢোলক শব্দহীন অন্তঃসার হয়ে নুয়ে পড়ে মৃত্তিকায়।


হায়রে নিয়তি, 

ভব রসের কুঞ্জবনে এ কোন খেলা খেলে!

ছলে কলে সখা সখী  মিলিয়ে যায় তলে।

জীবন যাপন যুগল রসেই,

মিলে মিশে চলে।

🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽

আপনার কবিতা প্রকাশ করতে চাইলে কমেন্টে জমা দিন অথবা ক্লিক করুন :

নতুন কবিতা জমা 

প্রতি মাসে একজন সেরা কবিকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে কবির কবিতা সর্বোচ্চ পাঠক প্রিয়তা পাবে সেই কবিকে সম্মাননা দেয়া হবে। 

Post a Comment

0 Comments