Subscribe Us

নগ্ন মা'য়ের সন্তান ______ওমর ফারুক পাটোয়ারী


নগ্ন মা'য়ের সন্তান

______ওমর ফারুক পাটোয়ারী


আমি আমার মা কে প্রচণ্ড ভালবাসি

তার পঁচামাটির গন্ধে উদ্বুদ্ধ থাকি সারাক্ষণ

অথচ, তাকে প্রাণভরে ডাকতে পারি না আজ

বলতে পারি না নির্দিধায়, মা তুমি সত্যিই সুন্দর,

মা'র পরনের কাপড় ছিঁড়ে গেছে ক জায়গায়

শরীর জুড়ে ক্ষতের সৃষ্টি করেছে নেকড়ের আঁখর

তবুও অন্ধের মত আমি নিশ্চুপ, কারণ

আমার ভিতরটায় আশ্রয় নিয়েছে মৃত্যুর ভয়।


পশ্চিম দেশে একজন বন্ধু আছে আমার

তার মা কে প্রচণ্ড ভালবাসে সেও

সমস্ত শরীর জুড়ে তার ভালবাসার সুবাস

ঠিক যেমনটা নিখুঁত গিনিসোনা

অতন্ত্র প্রহরীর মত সে থাকে মা'য়ের পাশেপাশে

এতে করে মা'য়ের কাপড় ছিঁড়তে পারে না

নেকড়ের নখ নাগাল পায়না মা'য়ের শরীর

এর একটাই কারণ, মৃত্যুকে ভয় পায়না সে।


পরিপূর্ণ সন্তান আমরা দু'জনই

তবে স্বভাবটা বৈমাত্রিক 

মৃত্যুস্বাদের অভিজ্ঞতা আমার বেশ জানা

এমন মৃত্যুতে আশীর্বাদ থাকেনা

নিষ্প্রাণ মূর্তি যেমন, বন্ধুর কাছে আমি তেমন

আমার ভালবাসা নাকি ঠিক ভোঁতা কাস্ত

তাই, অবশিষ্ট নেই ছেঁড়া কাপড়টিও

অতএব, আমি এক নগ্ন মা'য়ের সন্তান। 


পশ্চিম দেশের বন্ধুটি আবার এমন নয়

স্বভাবে সে চরম একরোখা

মৃত্যুর সাথে পাঞ্জা লড়েই সে বাঁচায় মা'য়ের ইজ্জত

একজন গর্বিত সন্তানের যেমনটা থাকে দায়িত্ববোধ

বন্ধুর চিঠিতে এমনি সব লিখা

মানুষ আর নেকড়ে এক হতে পারেনা। 

অবশেষে, বন্ধু চলে যায় অনেক দূরে

আর, মা হাসে শিশু সন্তানের হাত ধরে। 

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

Post a Comment

0 Comments