Subscribe Us

আমরা সবাই যাযাবর ____সালাম মালিতা

 

আমরা সবাই যাযাবর 

____সালাম মালিতা 


ক্ষনস্থায়ী এই মায়াবী পৃথিবীর বুকে

নিত্য পরিপূর্ণ হয়ে আছে শত ব্যভিচার,

চিরদিনের জন্য কেউ থাকবেনা আসলে,

কেননা ধরাতে আমার সবাই যাযাবর। 


সোনার চামচ মুখে নিয়ে জন্মালো কেউ

কারো জন্ম হলো ঐ শহরের দুর্গন্ধ নহর,

চাহিদার অধিক অনায়াসে পেলেও তবু, 

আমরা সকলে মায়ার পৃথিবীতে যাযাবর। 


কত আদরে বড়ো হতে থাকলো কেউ

কেউবা প্রয়োজনের পান্তা টুকুও পাইনা, 

ডাস্টবিনে এঁটো খাবারের প্রত্যাশা করে কেউ, 

বিলাসিতায় নষ্ট করে কেউ অনাথদের দেয় না। 


টাকার পাহাড় গড়ে তুললো কেউ আবার 

মনোরঞ্জনে শারীরিক চাহিদা মেটাতে তাইনা,

চিকিৎসার অভাবে অকাল মৃত্যু হচ্ছে কারো,

কাতরে সম্মুখে মরতে দেখেও কেউ সদয় হয় না। 


কেউবা ছলনা করলো অবলীলায় অনেক 

ভঙ্গ করলে ফেললো সকল প্রতিশ্রুতি,

কেউ আবার ডিপ্রেশনে চলে গেলো শেষে, 

প্রেমের জন্য চিরতরে দিল নিজের আহুতি। 


ভাই হয়ে নিজের হক বুঝে নিতে কেউ

দিনরাত করলো ভাইয়েভাইয়ে রক্তারক্তি, 

কারো আত্মত্যাগে ভাইয়ের প্রতিষ্ঠা হল,

নিজের লক্ষ্যকে দিল স্নেহের তরে আহুতি। 


সাংসারিক দায়িত্ব নিতে গিয়ে কেউ দিল

নিজের খুশির মুহুর্ত গুলোর বিসর্জন, 

কেউ আবার সন্তান স্নেহ ভুলে গিয়ে ঐ,

বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে করলো বর্জন। 


কেউ জীবনের সকল মোহ ত্যাগ করে 

সন্যাস নিয়ে চলে গেলো করতে ঈশ্বর দর্শন, 

কেউ আবার নাস্তিক হয়ে ধ্বংসলীলা করলো,

যেনো সভ্য সমাজ তাকে করেছে শেষে বর্জন। 


পৃথিবীর এই অনিষ্ট দূর হবে কোন দিনে

অশুভে মোড়া সকল খারাবি অনাচার, 

জীবন প্রয়াণে পাপপুণ্যের হিসাব হবে,

আমরা সকলেই পৃথিবীর বুকে যাযাবর। 


অহিংসার বাণী সম্প্রচার হোক চতুর্দিকে 

পৃথিবীটা পূর্ণ হোক চির শান্তির সরোবর, 

অনাহারক্লিষ্ট হয়ে নিশিযাপন না হয় কারো,

সদা স্মরণে থাক আমরা স্বল্পস্থায়ী যাযাবর।

Post a Comment

0 Comments