ফিরে এসো বঙ্গবন্ধু
স্বপ্না সূত্রধর
ফিরে এসো বঙ্গবন্ধু আর একটি বার।
সোনার দেশের স্বপ্ন ভেঙে চুরমার।
মুক্তিযুদ্ধ না করেও যারা পেল সনদ।
ভূয়া মুক্তিযোদ্ধা হয়ে ওরা পায় রসদ।
দিনরাত এক করে যারা করলো যুদ্ধ।
তাঁরা রসদ পেলে আমরা হতাম ঋদ্ধ।
পাকিস্তান গেলেও শোষণ হয়নি বন্ধ।
দেশপ্রেম নেই হৃদে, শুধু স্বার্থের গন্ধ।
এক ভাষণে মিলেছিল দেশবাসী সবে।
পূর্বের মত হও অগ্রগামী বীরের বেশে।
স্বাধীনতা পেয়েছি, মিলেনি অন্নদাতা।
পঞ্চাশবর্ষেও পাইনি তব সমান নেতা।
কাজ নাই, কর্ম নাই, নাই কোন নীতি।
মানুষ কেঁদে মরে, হৃদে অজানা ভীতি।
সাম্যের কথা মুখে বলে ধরে না হাল।
তুমি বিনে দারিদ্রতা কে দেবে সামাল?
সংগঠনে আশ্রয় পেয়েছে অসৎ ব্যক্তি।
বিস্মিত হয় মানুষ শুনে তাদের উক্তি।
চোর ছেঁচড়া সংগঠনে পেয়েছে আশ্রয়।
অঙ্কুরে দমন করলে পাবে না প্রশয়।
পরাধীনতার আত্মগ্লানি করলে তুমি দূর।
মানুষের অন্নাদাতা হয়ে ফিরে এসো বীর।
ফিরে এসো বঙ্গবন্ধু আরও একটি বার।
স্মার্ট বাংলাদেশ গড়ার হোক অঙ্গীকার।
সবার প্রিয় বঙ্গবন্ধু বাংলাদেশের সন্তান।
১৭ই মার্চ শুভ জন্মদিনে সশ্রদ্ধ প্রণাম।

0 Comments