সবটাই অধরা
জয়া গোস্বামী
নতুন করে কোনো গল্প নাইবা আর আজ সাজালাম,
জীবন যেন এক ছোটগল্প সেটাই না হয় লিখতে চেষ্টা করলাম।
হবে না চরিত্রের অদল বদল তাও বানিয়ে বললাম,
কাব্যের পাতাতে ভাবনার সাথেই না হয় মন ভাসালাম।
আসলে মনের ভাবনা ভালো লাগে নিশিরাতে লিখতে,
ভালোবাসার আলিঙ্গনে স্বপ্নের জাল পারি বুনতে,
সংলাপ ছড়াই নাটকের রঙ্গমঞ্চে সবটাই অভিনয় করলাম,
জীবনের অধরা গল্প তার সমাপ্তি কবিতায় তাই'তো ঘটালাম।
একটাই গল্প থাকে জীবনের অবিচ্ছেদ্য অংশবিশেষ,
আসলে সবটাই হতাশায় ডুবে যাওয়া জীবনের ধ্বংসাবশেষ।
ভাবতে ভালো লাগে কোনোটাই বাস্তবে রূপ পায় না,
শত আঘাতে আমার মনের ঘরে ঘুম ভাঙতে চায় না।
তবুও শত চেষ্টা করে জীবনের সমীকরণে এসে কষ্টে লেখা,
জীবন নামক নাটকের পূর্ণচ্ছেদ ঠিক মতো আছে কিনা দেখা।
জনসম্মুখে ছবিটা হঠাৎই যখন অনিবার্য কারণে পাল্টানো হয়,
সারাংশ আবার হয়ত পৃষ্ঠার পর পৃষ্ঠা অসমাপ্ত পড়ে রয়।
অসম্পূর্ণ উপন্যাসে কখনও অসমাপ্ত গল্প জায়গা না পায়,
গল্পের নায়ক যখন অন্তর্ধান করে অভিমান এসে যায়।
আর ভালোবাসা;ভালোবাসাই তো জীবনের শ্রেষ্ঠ গল্প,
ভালোবাসার উপন্যাসের করুণ রোদন শুনি ইচ্ছাকৃত অল্প ।
তুমি আমি আমরা কেউ গল্পের পাতাতে হয়ত ভালো নেই ,
নিয়ে গেছে রাতের গভীরের মন হরণ করা নায়ক স্বয়ং সেই।
জীবন যেন এক ছোটগল্পের পৃষ্ঠা যা কখনও লেখা যায় না
ইচ্ছাকৃত হোক আর ভুলবশত হোক একঘেয়েমি লেখা ভালো লাগে না।
আপনার নতুন কবিতা প্রকাশ করতে চাইলে আমাদের WhatsApp এ কবিতা দিতে পারেন।
অথবা এখানে জমা দিন: নতুন লেখা জমা
প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করা হবে এবং সেই কবিতার কবিকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।



0 Comments